সারাদেশ

আখেরি মোনাজাতে ছুটছেন মুসল্লিরা

জেলা প্রতিনিধি : তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে দলে দলে ‍ছুটছেন মুসল্লিরা।

আরও পড়ুন : এবারের নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম

রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে দলে দলে আসতে শুরু করেন মুসল্লিরা।

আখেরি মোনাজাতে অংশ নিতে রাত ১২টায় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে রাজিব পরিবহনে রওনা দিয়েছেন জুয়েল আহমেদ। ভোর ৬টার দিকে তিনি বিশ্ব ইজতেমার ময়দানে এসে পৌঁচ্ছান।

আরও পড়ুন : চিকিৎসায় উদাহরণ সৃষ্টি করবে বাংলাদেশ

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

তিনি জানান, ইচ্ছা থাকা সত্ত্বে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে রাত ১২টায় দেওয়ানগঞ্জ থেকে রাজিব পরিবহনে রওনা দিয়ে ভোরে এসে পৌঁছেছি।

আরও পড়ুন : জলবায়ু অবকাঠামোর জন্য চ্যালেঞ্জ

ময়মনসিংহের ত্রিশাল থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন হারুন অর রশিদ।

তিনি জানান, লাখ লাখ মানুষের সঙ্গে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেবো। আল্লাহ কাছে নিজের দোষ গুণের ক্ষমা চাইবো। হয়তো আল্লাহ তার কোনো বান্দার উছিলায় পাপ মুক্তি করতে পারেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা