সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে আহত ১

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুর রউফ মন্ডল (৬৪) নামে একজন গুরতর আহত হয়েছেন।

আরও পড়ুন : ঐক্যবদ্ধভাবে সোনার বাংলা নির্মাণ সম্ভব

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছেন। এ ঘটনায় ওই দিনই পুলিশ আহত ব্যক্তিকে দেখতে উলিপুর হাসপাতাল পরিদর্শন করেন।

আরও পড়ুন : ইঁদুর মারার ফাঁদে ২ ভাইয়ের মৃত্যু

এলাকাবাসী জানান, ওই গ্রামের আব্দুর রউফ মন্ডল (৬৪)'র সঙ্গে একই গ্রামের মমিনুল ইসলাম (৩৬), ছক্কু মিয়া (৪৫), মিন্টু মিয়া (২৮), আমিনুল ইসলাম (৩২), আবুল হোসেন (৫২), নুর মোহাম্মদ (৫৫), আবুল কাশেম (৬০), ছকিয়ত আলী (৫৫), স্বাধীন মিয়া (২৮), জাহাঙ্গীর আলম (২৮), আলমগীর হোসেন (২৫) দের সাথে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ বিরোধ নিয়ে বহুবার মিটিংও হয়েছে কিন্তু ফয়ছালা হয়নি।

শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি থেকে একটু দুরে অর্থ সংক্রান্ত কাজ শেষ করে আব্দুর রউফ ছবেদ মেম্বারের বাড়ির সামন দিয়ে পায়ে হেটে বিরোধপূর্ণ জমিতে যাচ্ছিলেন। এসময় বিবাদীগণ পূর্ব প্রস্তুতি মোতাবেক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার মাথায় ও সারা শরিরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি আহত হন। আহত ব্যক্তির চিৎকারে বোরো রোপনের কাজে থাকা কয়েকজন কৃষক তাকে উদ্ধার করে এবং দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। এক পর্যায়ে আহত ব্যক্তির কাছে থাকা ১লাখ ৮০ হাজার টাকাও বিবাদীগণ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলা শুরু

উলিপুর থানার ওসি গোলাম মুর্তজা জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে, আসামিদের ধরার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা