সংগৃহীত ছবি
সারাদেশ

গাছ কেটে ফেলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আমবাগানের ১৩৬টি আমগাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি রমজান কাজীকে গ্রেফতার করে শনিবার বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন : উলিপুরে ১ জনকে পিটিয়ে হত্যা

শুক্রবার রাতে জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে আমবাগান মালিক ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়া ৬ জনকে আসামি করে মামলা দায়ের দায়ের করেন।

আরও পড়ুন : কেশবপুর নিউজ ক্লাবের বনভোজন অনুষ্ঠিত

গ্রেফতার হওয়া রমজান কাজী রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রামের গ্রামের আবুল কালামের ছেলে।

জানা গেছে, ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ইলিত চন্দ্র সিংহ ওরফে রাতিয়ার সাথে প্রতিবেশী রাণীশংকৈল উপজেলার নুরতোর গ্রামের আবুল কালামের ছেলে রমজান কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি।

গত বৃহস্পতিবার রাতে বাড়িতে ছিলেন না রাতিয়া। এই সুযোগ রমজান কাজী তার লোকজন দিয়ে ৬১ শতাংশ জমিতে লাগানো আম বাগানের ১৩৬টি আমগাছ কেটে ফেলেছে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে রাতিয়ার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করেন রাতিয়া।

আরও পড়ুন : শীতার্ত মানুষের পাশে সাংবাদিক সংসদ

গ্রেফতার হওয়ার আগে রমজান কাজী দাবি করেছিলেন, দুই বছর আগে জমির মালিক মাইকেলের কাছ থেকে জমি কিনে ছিলেন তিনি। ওই বাগানের জমির মালিক তিনি। এখন জমি দখল দিতে হবে, তাই নিজেরাই গাছ কেটে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার হচ্ছে। স্থানীয়ভাবে বসা মীমাংসাগুলোতে তার পক্ষে রায় পেয়েছিলেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বাগানের আমগাছ কাটার ঘটনায় ৬ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ আসামি রমজান কাজীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা