সংগৃহীত ছবি
সারাদেশ

শীতার্ত মানুষের পাশে সাংবাদিক সংসদ

কক্সবাজার প্রতিনিধি : তরুণ প্রজন্মের সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ, কক্সবাজার এর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : বাসের ধাক্কায় চালকসহ নিহত ২

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শহীদ স্মরণীস্থ সাংবাদিক সংসদের অস্থায়ী কার্যালয়ের নিচে অর্ধশতাধিক মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

এতে অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ, এম নজরুল ইসলাম।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে গোডাউনে আগুন

এ সময় সাংবাদিক সংসদের সভাপতি এম. এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম বলেন, শীতার্ত মানুষের সঙ্গে শীত ভাগাভাগি করতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই প্রয়াস শীতার্ত মানুষের জন্য বিত্তবানদের মন নাড়া দিবে।

এ সময় সাংবাদিক সংসদের সহ সভাপতি আমান উল্লাহ আমান, সহ সভাপতি সেলিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক এম এ সাত্তার, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল নেহা, সদস্য আশরাফ বিন ইউছুপ, শাহেদ হোসাইন মুবিন, আবদুর রশিদ মানিক, সরওয়ার সাকিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

পরে সাংবাদিক সংসদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা