সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে আমিরুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ধানের জমিতে সেচ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত আমিরুল ইসলাম গাংনী উপজেলার জালশুকা গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলামের বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ধানের জমিতে সেচ দিচ্ছিলেন। সেচ দেওয়া শেষ হওয়ায় সেচ পাম্প বন্ধ করতে গিয়ে সুইচে হাত দি‌তেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: হামলা চালিয়ে দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা