সংগৃহীত
সারাদেশ

ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইলে মাটি ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় টিটু খা (৬০) নামের একজন অটোচালক নিহত হয়েছেন। এই সময় আরও ২ জন অটোরিকশার যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত টিটু খা হলেন ঘাটাইল উপজেলার লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খার ছেলে। আহত ব্যক্তিরা হলেন লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) ও গ্রামের গৃহবধু নুরজাহান(৭৫)। স্থানীয়রা সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও নুরজাহানকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সড়ক দুঘটনায় নিহত ২

নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, শনিবার সকালে তাদের এক আত্মীয়র জানাজায় শরিক হতে একটি অটোরিকশায় করে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন তারা। মহাসড়ক পার হয়ে দিঘলকান্দী ইউনিয়নের সালেংকা মোড়ে পৌছালে স্থানীয় একটি ইটভাটার মাটি ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় অটোচালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় অটো গাড়ীর ২ যাত্রী আহত হন।

চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা