সংগৃহীত ছবি
সারাদেশ

কাভার্ডভ্যান-বাইক সংঘ‌র্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হ‌য়ে‌ছে আরও ১ জন।

আরও পড়ুন : গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ

বৃহস্প‌তিবার (১৩ জুন) টাঙ্গাইল-ময়মন‌সিংহ সড়‌কের উপ‌জেলার কদমতলী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- ঘাটাইল উপ‌জেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছে‌লে বাদশা মিয়া এবং অপরজন কাশতলা গ্রা‌মের জু‌য়েল। তারা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিল।

আরও পড়ুন : চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত

ঘাটাইল থানা পুলিশের উপ-প‌রিদর্শক (এসআই) বেলাল হো‌সেন জানান, মোটরসাইকে‌লে তিনজন আরোহী ছিল। কদমতলী এলাকায় এক‌টি কাভার্ডভ্যানের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থ‌লে একজন মারা যায়। এছাড়া আরেকজন‌কে কা‌লিহাতী হাসপাতা‌লে নেওয়ার পর মারা যায়। আইনী প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা