সংগৃহীত ছবি
সারাদেশ

ইঁদুর মারার ফাঁদে ২ ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে নাদিম (২৫) ও এমাম (২০) নামে দুই আপন ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে ৭ দিনব্যাপী বইমেলা শুরু

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নাদিম এবং এমাম উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : প্রকৃত ভূমিহীনদেন নামে বন্দোবস্ত দেয়ার দাবি

স্থানীয় ইউপি সদস্য মিজান জানান, নাদিম ও এমাম তারা দুইজনে আপন ভাই। শুক্রবার রাতে কোচ দিয়ে তারা খালের পাড়ে মাছ মারতে বের হন। মাছ মারতে বের হয়ে তারা উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নাদিম ও এমাম না জেনে জমির পারে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারে খবর দেন।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এইচ এম শাহীন বলেন, জমিতে ইঁদুর মারার জন্য রাখা বৈদ্যুতিক ফাঁদে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে তারা না জেনে জমির পাশে গিয়ে সেই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা