সারাদেশ

ঝালকাঠিতে শিশুর মরদেহ উদ্বার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির বাসন্ডা নদীতে ডুবে যাওয়ার একদিন পর হাসান নামের দেড় বছরের শিশুর ভাসমান মরদেহ উদ্বার করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

সোমবার (২৭ জুন) দুপুরে পৌর এলাকার নেছারাবাদ মহিলা মাদ্রাসার সামনে বাসন্ডা নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কুদ্দুস হাওলাদার বলেন, বাসন্ডা নদীর তীরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে শিশুর স্বজনরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্বার করেছে।

নিহত শিশুটির বাবা মামুন সরদার বলেন, ‘রোববার (২৬ জুন) সকাল সাড়ে নয়টায় ঝালকাঠির বাসন্ডা নদীতে পেতে রাখা জাল তুলতে ছিলাম। নৌকায় আমার স্ত্রী সুমী বেগম এবং একমাত্র ছেলে হাসান ছিলো। ঘটনার সময় আমার সাথে স্ত্রীও নৌকায় জাল তুলতে ছিলো। নৌকার মধ্যেই খেলতে খেলতে হঠাৎ বাচ্চাটি পানিতে পরে যায়।’

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু ও শনাক্ত

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে আমরা এবং বরিশাল নৌ-ফায়ার ষ্টেশনের ডুবুরীদল নিখোঁজ শিশুরটি উদ্ধারে সন্ধান চালাই।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা