ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজার থেকে যাচ্ছে সেন্টমার্টিনের জাহাজ

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বন্ধ ঘোষণা করা হয় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল। তবে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছাড়ছে কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া জাহাজ।

আরও পড়ুন: মর্টার শেল ও গুলির শব্দে টেকনাফে আতঙ্ক

উখিয়ার ইনানী নৌবাহিনীর ঘাট থেকে সংশ্লিষ্ট দফতরের অনুমতি সাপেক্ষে জাহাজ দুটি কক্সবাজার-সেন্টমার্টিন চলাচল করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী শীপ বিল্ডার্সের কক্সবাজার প্রতিনিধি হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি জানান, নৌপরিবহন অধিদফতরের অনুমতি নিয়ে এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি বার আউলিয়া জাহাজ কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে চলাচল করছে। জাহাজ দুটির পূর্বের ভাড়া ১৩০০ টাকা, ১৬০০ টাকা, ২ হাজার ও ৩ হাজার টাকা বহাল রয়েছে।

আরও পড়ুন: ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

ইনানী নেভির জেটিঘাট থেকে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অন্য জাহাজগুলোও চলাচল করলে আমাদের আপত্তি থাকার কথা না। তাই কক্সবাজারের পর্যটন শিল্পের স্বার্থে সামাজিক মাধ্যমে কোনো ধরণের বিভ্রান্তিমূলক মন্তব্য না করার জন্য অনুরোধ করছি। এতে পর্যটন ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, উদ্ভূত সীমান্ত পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে সাময়িকভাবে জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে ইনানী নৌবাহিনীর ঘাট থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে জাহাজ দুটি চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ থেকে জাহাজ চলাচল শুরু হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা