সংগৃহীত ছবি
সারাদেশ

আজ থেকে সেন্টমার্টিনে প্রবেশ বন্ধ

জেলা প্রতিনিধি: আজ থেকে কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতে ৯ মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ।

আরও পড়ুন: খাসজমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

পর্যটন মৌসুমের মাঝপথে এমন সিদ্ধান্তে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা চরম হতাশ হয়ে পড়েছেন। হোটেল-মোটেল ও রিসোর্ট

মালিক সমিতির সভাপতি এমএ রহিম জিহাদী বলেন, এভাবে আকস্মিকভাবে পর্যটক প্রবেশ বন্ধ হয়ে গেলে দ্বীপের হাজার হাজার মানুষ জীবিকা সংকটে পড়বেন। অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় দেওয়া উচিত ছিল।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

সি-ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, অন্তত আরও কিছুদিন সময় দেওয়া হলে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারতেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন আসে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা