সংগৃহীত
লাইফস্টাইল

পেয়ারার জ্যামের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: পেয়ারা কাঁচা খেতে যেমন সুস্বাদু, তেমনই এটি দিয়ে তৈরি জ্যামও সুস্বাদু। এই জ্যাম পাউরুটি বা টোস্টের সঙ্গে খেতে দারুণ লাগে। বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করে খেতে পারেন এই জ্যাম। এটি স্বাস্থ্যকর ও সুস্বাদু। পেয়ারার জ্যাম তৈরিতে খুব বেশি উপকরণও দরকার নেই।

আরও পড়ুন: নারকেল দিয়ে কাতলা রেসিপি

জেনে নেওয়া যাক পেয়ারার জ্যামের রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে:

পেয়ারা- ২ কেজি, চিনি- ৫০০ গ্রাম, লেবুর রস- ২ চামচ, পানি ও ফুড কালার- প্রয়োজনমতো।

আরও পড়ুন: সুজির গোলাপজামের রেসিপি

যেভাবে তৈরি করবেন-

পেয়ারা ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার পানি দিয়ে তা ভাল করে সেদ্ধ করে নিতে হবে। এরপর ঠান্ডা করে ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে কাথ বের করে নিতে হবে। এবার এই কাথ জ্বাল দিতে হবে। ঘন হয়ে এলে ধীরে ধীরে চিনি মেশাতে হবে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে নিতে পারেন। এবার তা প্লেটে ফেলে দেখতে হবে যে জমছে কি না। যদি না জমে তাহলে আরও একবার ভালো করে জ্বাল দিয়ে নিতে হবে। এবার লেবুর রস মিশিয়ে নিতে হবে। জ্যামের রং আনতে ফুড কালার ব্যবহার করা যেতে পারে। সবশেষে নামানোর পর জমে ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা