ফাইল ছবি
বিনোদন

তিন সিনেমা নিয়ে আসছে পুর্ণিমা

বিনোদন ডেস্ক: নতুন কোনো সিনেমার কাজ থাকলেও মুক্তির অপেক্ষায় রয়েছে চিত্রনায়িকা পূর্ণিমার তিনটি সিনেমা । এর মধ্যে সরকারি অনুদানপ্রাপ্ত ও ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’নামে একটি সিনেমার কাজ সম্পূর্ণ শেষ। খুব দ্রুত এটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আরও পড়ুন: হিন্দি সিনেমায় নৈতিকতা নেই

অন্যদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে আরও দুটি সিনেমায় কাজ করেছেন পূর্ণিমা। এ দুটি সিনেমার মধ্যে ‘গাঙচিল’র কাজ অনেকটা শেষ। কিন্তু ‘জ্যাম’ সিনেমার কাজ এখনো অনেকটা বাকি। ‘আহারে জীবন’ ও ‘গাঙচিল’-এ পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস। ‘জ্যাম’-এ রয়েছেন আরেফিন শুভ।

সিনেমা তিনটি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, আহারে জীবন সিনেমার মধ্য দিয়ে এবারই প্রথম ছটকু ভাইয়ের পরিচালনায় কাজ করেছি। ছটকু ভাই এ দেশের চলচ্চিত্রের একজন গুণী পরিচালক। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।

আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্ক অন্যায় কিছু না

পূর্ণিমা আরও বলেন, মুক্তির পর দর্শকের ওপরই নির্ভর করছে এ সিনেমার সাফল্য। আর গাঙচিল ও জ্যামের জন্যও অপেক্ষায় আছি। দুটি সিনেমারই কিছু টুকটাক কাজ বাকি আছে। আশা করছি দ্রুত এগুলোও শেষ হবে।

প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমার নাম নজরুল ইসলাম পরিচালিত ‘চিরঞ্জীব মুজিব’। এতে পূর্ণিমা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন। এদিকে আগামী ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ দেখা যাবে এ অভিনেত্রীকে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা