সংগৃহীত
লাইফস্টাইল

সুজির গোলাপজামের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: গোলাপজাম যে শুধু মাত্র ছানা দিয়ে তৈরি হয় তা কিন্তু নয়। বাড়িতে থাকা সুজি দিয়ে খুব সহজেই তৈরি করা সম্ভব সুস্বাদু গোলাপজাম। ছানার তৈরি মিষ্টির মতো বেশি সুস্বাদু না হলেও খেতে একেবারে খারাপ লাগে না।

আরও পড়ুন: চুলের রঙ ধরে রাখার ৪ টিপস

চলুন জেনে নেওয়া যাক সুজির গোলাপজাম তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে:

সুজি- ২০০ গ্রাম, দুধ- ৩ কাপ, চিনি- আড়াই কাপ, ঘি- ২ চামচ, সয়াবিন তেল- পরিমাণমতো, পানি- ৩ কাপ, এলাচ- ১টি।

আরও পড়ুন: মজাদার ইলিশের ঝোল

যেভাবে তৈরি করতে হবে-

প্রথমে কড়াইতে সুজি নিয়ে ২-৩ মিনিট ভেজে অন্য একটি পাত্রে রেখে ঐ কড়াইতেই দুধ ঢেলে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে উঠলে তাতে ঘি ও ২ চামচ চিনি মিশিয়ে অল্প আঁচে জ্বাল দিতে হবে। এবার এতে অল্প অল্প করে ভাজা সুজি মেশাতে হবে। দুধ সুজির সাথে মিশে শুকিয়ে গেলে কড়াই নামিয়ে সুজি ঠান্ডা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজি যেন দলা পাকিয়ে না যায়।

আরও পড়ুন: পিরিয়ড নিয়মিত করার উপায়

ঠান্ডা হতে যে সময় লাগবে সে সময় আলাদা একটি পাত্রে পানি ও চিনি মিশিয়ে সিরা তৈরি করে নিতে হবে। চিনির সিরা তৈরি করতে চিনি ও পানি ফোটাতে হবে। একটু ঘন হলে নামিয়ে নিতে হবে, হালকা করে এলাচ গুঁড়া করে মেশাতে হবে। সুজি ও দুধের মিশ্রণটি থেকে সুজির ছোট ছোট গোলা তৈরি করে ডুবন্ত গরম তেলে গোলাগুলো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। তুলে নিয়ে চিনির রসে ডুবিয়ে দিতে হবে। এরপর ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তাহলেই তৈরি গোলাপজাম।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা