ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

আচার খেলে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক: আচার শব্দটি শুনলেই জিভে পানি চলে আসে। আপনাদের নিশ্চয়ই ছোটবেলার কথা মনে পড়ে? আমরা প্রায় সবাই মা-চাচিদের শুকাতে দেওয়া আচার চুরি করে খেয়েছি।

আরও পড়ুন: তালের পুষ্টিগুণ

প্রিয়জনের জন্য ভালোবেসে আচার তৈরি করে রাখা, প্রিয় কোনো খাবারের সাথে একটুখানি আচার মিশিয়ে খাওয়া, আমাদের কত স্মৃতি জড়িয়ে থাকে আচার শব্দটির সাথে। আমাদের দেশে বিভিন্ন উপাদান দিয়ে নানা ধরনের আচার তৈরি হয়। মুখের রুচি বাড়াতে দারুণভাবে কাজ করে এসব আচার।

মুলত বেশিরভাগ আচারই তৈরি হয় টক স্বাদের বিভিন্ন ফল দিয়ে। বৃষ্টির দিনে গরম খিচুড়ির সাথে একটুখানি আচার বা অসুখের কারণে কারো মুখের রুচি চলে গেলে তাকে আচার খেতে দেওয়া হয়।

আরও পড়ুন: থানকুনি পাতার ৫ উপকারিতা

তবে প্রশ্ন হচ্ছে, এই যে আচার আমরা খাই, এটি কি উপকারী? নাকি কেবল স্বাদের কারণেই খেয়ে থাকি? জেনে অবাক হবেন, শুধু স্বাদ নয়, আচার শরীরের জন্য অনেক উপকারীও। জেনে নিন আচার খাওয়ার বিভিন্ন উপকারিতা-

আচার তৈরি করার সময় তেল বা ভিনেগার দেওয়া হয়। ফল বা সবজির আচার তৈরির ক্ষেত্রে তেল বা ভিনেগারের সাথে বিক্রিয়া করে ল্যাকটিক, সাইট্রিক ও অ্যাসেটিক তৈরি করে। এই ৩ অ্যাসিডই শরীরের জন্য বেশ উপকারী।

আরও পড়ুন: দীর্ঘদিন ভালো থাকে যেসব খাবার

এ উপাদানগুলো শরীরের মধ্যে উপকারী মাইক্রোবসদের আরো সক্রিয় ও শক্তিশালী করে তোলে। ফলে আচার খেলে হজমশক্তি বাড়ে, মেটাবলিজম ভালো হয় এবং কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রিত থাকে।

আচারে থাকে প্রচুর পুষ্টি। সেসব পুষ্টি সহজেই ভেঙে দিতে পারে ফ্যাটকে। আচার তৈরির সময় যেসব মসলা ব্যবহার করা হয়, তা আমাদের হজমে সাহায্য করে। সেই সাথে খুব দ্রুত চর্বিও ভেঙে দিতে পারে। যে কারণে ভাত, খিচুড়ি, রুটি বা পরোটার সাথে আচার খেলে মুখের রুচিও ফিরে আসে।

আরও পড়ুন: ছোলা খাওয়ার উপকারিতা

আচার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আচারে থাকে উপকারী প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক খাবার হজম করতে সাহায্য করে। আচারে গুরুত্বপূর্ণ কিছু ব্যাকটেরিয়াও থাকে। তাই ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে কাজ করে এই আচার।

যারা প্রায় সময়ই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন, তাদের জন্য আচার হতে পারে উপকারী একটি খাবার। তবে শুধু শরীর নয়, মন ভালো রাখতেও দারুণভাবে কাজ করে এই খাবারটি।

আরও পড়ুন: বেগুনের গুণ

আপনার যদি মাঝেমাঝেই মন খারাপ হয়, তাহলে একটুখানি আচার খেতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত আচার খেলে মন ভালো থাকে। এছাড়া কর্মে উদ্বেগ ও দুশ্চিন্তামুক্ত থাকার জন্যও নিয়মিত আচার খেতে পারেন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা