সংগৃহীত
লাইফস্টাইল

জলপাইয়ের বল আচার তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: জলপাই দিয়ে আচার তৈরি করে তা অনেকদিন সংরক্ষণ করা যায়। গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে একটুখানি আচার হলে মন্দ হয় না। বাজারে এখন প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে। চাইলেই জলপাই দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায়। জলপাইয়ের বল আচার তৈরি করা খুবই সহজ। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: চিংড়ি খিচুড়ি রান্নার পদ্ধতি

তৈরি করতে যা যা লাগবে:

জলপাই- ১ কেজি, সরিষা বাটা- ৩ টেবিল চামচ, মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ চা চামচ, পাঁচ ফোড়ন- ৩ টেবিল চামচ, সরিষার তেল- আধা কেজি, গুড় বা চিনি- ১ কাপ, রসুন বাটা- আধা কাপ, ভিনেগার- কোয়ার্টার কাপ, লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

জলপাইগুলো ধুয়ে ৩ ফালি করে কেটে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে রসুন দিয়ে হালকা ভেজে সব মসলা দিয়ে তারপর গুড় বা চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। নরম হয়ে গেলে জলপাইগুলো দিয়ে ৩০ মিনিট জ্বাল দিতে হবে। আঠালো হয়ে এলে ভিনেগার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। এবার হাতের তালুতে নিয়ে বিচিগুলো মাঝখানে দিয়ে গোল গোল করে বল বানিয়ে বয়ামের ভেতর তেলে ডুবিয়ে রাখতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা