সংগৃহীত
লাইফস্টাইল

রক্তস্বল্পতা দূর করার উপায় 

লাইফস্টাইল ডেস্ক: রক্তস্বল্পতার কারণে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। যাদের এই সমস্যা রয়েছে তাদের খাবারের দিকে আরও বেশি সচেতন হতে হবে।রক্তস্বল্পতা বাড়াতে কাজ করে এমন সব খাবার খেতে হবে।

আরও পড়ুন: আম-ডাল রান্নার রেসিপি

কয়েক রকমের খাবার রয়েছে , যেগুলো খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। ফলে সেসব খাবার খেলে রক্তস্বল্পতার ভয় কমে। জেনে নেওয়া যাক রক্তস্বল্পতার সমস্যায় কোন খাবারগুলো গ্রহণ করা উচিত-

১) বেদানা

রক্তস্বল্পতা দূর করতে সবথেকে বেশি কার্যকরী একটি খাবার হলো বেদানা। উপকারী এই ফলে থাকে প্রচুর ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার । যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় অনেকটাই। তাই যারা রক্তাস্বল্পতায় ভুগছেন বা যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম তারা নিয়মিত বেদানা খাওয়ার অভ্যাস করবেন। এতে উপকার মিলে।

আরও পড়ুন: চাইনিজ ফ্রাইড ভেজিটেবল’র রেসিপি

২) জাম জাতীয় ফল

বেরি বা জাম জাতীয় ফলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এ জাতীয় ফল প্রতিদিন খেলে আয়রনের ঘাটতি কমাতে সাহায্য করে। ফলে এতে করে অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সহায়তা করে। নিয়মিত খাবারের তালিকায় এ জাতীয় ফল রাখলে এতে রক্তস্বল্পতার শিকার হবার ভয় থাকবে না।

৩) লেবু

লেবুতে ভিটামিন “সি” এর পরিমাণ বেশি থাকায় শরীরে থাকা আয়রনের ঘাটতি পূরণে কাজ করে। তাই রক্তস্বল্পতা থেকে দূরে থাকতে ও শরীর সুস্থ রাখতে নিয়মিত লেবু খাওয়া ভালো। লেবু হিমোগ্লোবিন বাড়াতে কাজ করে।

আরও পড়ুন: মাংস ফ্রিজে কতদিন ভালো থাকে?

৪) আপেল

প্রতিদিন একটি আপেল খেলে অনেক উপকারিতা পাওয়া সম্ভব। এতে শরীর সুস্থ থাকে। আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন“ সি” থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। নিয়মিত আপেল খেলে রক্তস্বল্পতার ভয় থাকে না, এবং বিভিন্ন রকম রোগের শঙ্খা কম থাকে।

৪) ব্রকোলি

ফুলকপির মতো দেখতে সবুজ রঙের এই ব্রকোলি সবজিতে রয়েছে নানা পুষ্টিগুণ। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি ও ফোলেট যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত ব্রকোলি খেলে রক্তস্বল্পতা সমস্যা দূর হয়।

সান নিউজ/এএন/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা