সংগৃহীত
লাইফস্টাইল

কিডনি নষ্ট হওয়ার লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক: কিডনি একদিনে নষ্ট হয় না। ধীরে ধীরে নষ্ট হওয়ার দিকে এগিয়ে যায়। সাভাবিক কিছু লক্ষণ শরীরে প্রকাশ পেলে বুঝতে হবে আমাদের কিডনী আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: পেয়ারা খেলে যা হয়

কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ছাড়া বেঁচে থাকা প্রায় অসম্ভব। এছাড়াও অনেক ক্ষতিকর অভ্যাস এটি নষ্ট করতে পারে। কিছু কিছু খাদ্য ও পানীয়ের মধ্যে থাকা ক্ষতিকারক জিনিস থাকে, যা কিডনিকে সম্পূর্ণরূপে ফিল্টার করতে পারে না। তখন কিডনি নষ্ট হতে শুরু করে।

১) পা ফোলা

কোনো কারণ ছাড়া মাাঝে মাঝেই পায়ে ফোলাভাব হলে সতর্ক হতে হবে। কিডনি নষ্ট হওয়ার লক্ষণও হতে পারে তা। কিডনি ফেইলিওরের ফলে হিমোগ্লোবিনের ভারসাম্য বিঘ্নিত হয়,তখন এর প্রভাব পড়ে পায়ে। পায়ে ফোলাভাব দেখা দিলে তা অবহেলা করা উচিত না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন: বয়স ধরে রাখে যে ৩ বাদাম

২) ক্ষুধা কমে যাওয়া

নানা কারণে ক্ষুধা কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় এটি হতে পারে কিডনি নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ। পেটের ভেতরের বর্জ্য পদার্থ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থে ভর্তি থাকে। এ রকম অবস্থায় বমি হতে পারে ও ক্ষুধার অনুভূতি কমে যায়। সেইসাথে পেটে ব্যথাও হতে পারে।

৩) হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া

কিডনিতে সমস্যা হলে টক্সিন জমতে পারে মস্তিষ্কে। এমন পরিস্থিতিতে কাজের প্রতি আগ্রহ কমতে থাকে। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। হতে পারে কিডনি অকেজো হয়ে যাওয়ার লক্ষণ এটি।

আরও পড়ুন: থানকুনি পাতার ৫ উপকারিতা

৪) শ্বাসকষ্ট

শুধুমাত্র হার্টের সমস্যা থাকলে শ্বাসকষ্ট হয় তা নয়, কিডনি যদি সঠিকভাবে বর্জ্য অপসারণ করতে না পারে তখন তা ফুসফুসেও প্রবেশ করতে পারে। সেসব বর্জ্য পদার্থ ফুসফুসে জমতে শুরু করলে ফুসফুস ফুলে ওঠে ও শ্বাসকষ্ট শুরু হয়। ত্বকের নিচে বর্জ্য পদার্থ জমতে শুরু করলে ত্বকে ফুসকুড়ি, জ্বালা ও চুলকানি দেখা দেয়। কিডনির সমস্যা ত্বকেও প্রভাব ফেলে।

৫) প্রস্রাবে সমস্যা

কিডনির সমস্যার অন্যতম লক্ষণ হতে পারে প্রস্রাবের সমস্যা। কিডনি সরাসরি প্রস্রাবের সাথে সম্পর্কিত। প্রস্রাবের মাধ্যমে কিডনি শরীর থেকে সব ধরনের বর্জ্য পদার্থ বের করে। কিডনি নষ্ট হতে শুরু করলে প্রস্রাবের পরিমাণ, রং ও গন্ধে পরিবর্তন আসে। তখন সব প্রোটিন প্রস্রাব থেকে বেরিয়ে আসতে শুরু করে। যে কারণে প্রস্রাবে ফেনা হতে শুরু করে। এ জাতীয় লক্ষণ দেখা দিলে সতর্ক হোন। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা