সংগৃহীত
লাইফস্টাইল

ঝাল তেহারি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বেশির ভাগ মানুষই ঝাল খাবার খেতে পছন্দ করেন, তাদের কাছে প্রিয় পদ হলো ঝাল তেহারি। তেহারিতে সাধারণত খুব একটা ঝাল হয় না। তবে বাড়িতে তৈরি করলে তখন ঝাল করে করাই যায়। এক্ষেত্রে মরিচের পরিমাণ বাড়িয়ে দিলেই হবে না, জানাচাই আরও কিছু কৌশল। চলুন জেনে নেওয়া যাক ঝাল তেহারি রান্নার রেসিপি-

আরও পড়ুন: মগজের অদ্ভুত কিছু ব্যায়াম

তৈরি করতে যা লাগবে

গরুর সিনার মাংস- ২ কেজি, পেঁয়াজ কুচি- দেড় কাপ, আদা বাটা- ২ টেবিল চামচ, রসুন বাটা- ১ চা চামচ, মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ,ধনে গুঁড়া- ১ টেবিল চামচ, জিরা গুঁড়া- ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, তেজপাতা- ২টি, দারুচিনি- ২ সেমি ৫ টুকরো, এলাচ- ৫টি, লবঙ্গ- ৪টি, কাঁচা মরিচ- ১৬টি, সরিষা বা সয়াবিন তেল- সোয়া এক কাপ, পোলাওয়ের চাল- ১ কেজি।

যেভাবে তৈরি করবেন:

মাংস ছোট টুকরো করে ধুয়ে নিতে হবে। সমস্ত বাটা ও গুঁড়া মসলা ও লবণ দিয়ে মাংস সেদ্ধ করে নরম হলে ও পানি শুকিয়ে নাতে হবে। একটা বড় হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিতে হবে। মাংস কষিয়ে ভুনা করে কষানো মাংস মসলা থেকে আলাদা করে তুলে নিতে হবে।

আরও পড়ুন: শোল মাছের দোপেঁয়াজার রেসিপি

চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিয়ে ২-৩ মিনিট ভাজতে হবে। ৬-৭ কাপ গরম পানি ও লবণ দিয়ে দিতে হবে। ফুটে উঠলে নেড়ে মাংস ছড়িয়ে দিয়ে ওপরে কাঁচা মরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রেখে দিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে ২০-২৫ মিনিট রেখে ঢাকনা খুলতে হবে। এবার সালাদ দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা