সংগৃহীত ছবি
লাইফস্টাইল

মাংস ফ্রিজে কতদিন ভালো থাকে?

লাইফস্টাইল ডেস্ক: ফ্রিজের কল্যাণে যেকোনো খাবার সহজেই সংরক্ষণ করা যায়। তবে ফ্রিজে রাখা মুরগির মাংস কতদিন ভালো থাকে বা সেই মাংস এখন খাবার উপযোগী আছে কিনা সে বিষয়ে অনেকেই সচেতন নন।

আরও পড়ুন : রাতে মোজা পরে ঘুমালে কী ঘটে?

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক পোর্টাল হেলথলাইনের এক প্রতিবেদনে বলেছে, প্রোটিনের জন্য মুরগির মাংস স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি উৎস হলেও, এই মাংস ব্যাকটেরিয়া দূষণের ঝুঁকিতে থাকে। এই জন্যই মুরগির মাংস সঠিকভাবে প্রস্তুত করা, সংরক্ষণ করা ও রান্না করা গুরুত্বপূর্ণ। অন্যথায়, এটি এই খাবার অসুস্থতার কারণ হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইএসডিএ) তথ্য মতে, ফ্রিজে মুরগির মাংস সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করা যায়। এই অবস্থায় রাখা হলে রান্নাকৃত মুরগির রান্না মাংস ৪ দিন পর্যন্ত ভালো থাকে। অন্যদিকে মুরগির কাঁচা মাংস সর্বোচ্চ ২ দিন পর্যন্ত সতেজ থাকে।

আরও পড়ুন : ফুলকপির রোস্ট তৈরির রেসিপি

ছিদ্রহীন পাত্রে মুরগির কাঁচা মাংস ফ্রিজে রাখতে হবে। যাতে নিঃসৃত রস ফ্রিজের অন্যান্য খাবারের সঙ্গে মিশে না যায়। আর রান্না করা মাংসের ক্ষেত্রে বায়ুরোধী পাত্রের মধ্যে রাখা যেতে পারে।

মুরগির মাংস বেশিদিন সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ভালো। কাঁচা মুরগির টুকরো ৯ মাস পর্যন্ত ফ্রিজারে রাখা গেলেও গোটা মুরগি ১ বছর পর্যন্ত হিমায়িত করা যেতে পারে। রান্না করা মুরগি ২-৬ মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন : হাড়জনিত সমস্যার ৫ লক্ষণ

মুরগির মাংস নষ্ট হয়ে গেলে কিভাবে বুঝবেন?

দীর্ঘদিন ফ্রিজে থাকা মুরগির মাংস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে তা না খাওয়াই ভালো। এতে ‘ফুড পয়েজনিং’ হওয়ার ঝুঁকি থাকে। ফ্রিজে রাখা মাংস নষ্ট হয়ে গেছে কিনা, বোঝার উপায় জেনে নিন এবার।

তারিখের দিকে নজর দিন: ইউএসডিএ অনুযায়ী, কাঁচা মুরগির মাংস কিনে আনার পরপরই ফ্রিজে রাখার সময় থেকে দুয়েক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এর মধ্যেই রান্না করতে হবে।

রংয়ের পরিবর্তন: মুরগির মাংস যদি সবুজ বা ধূসর হয়ে যায়, তাহলে বুঝতে হবে তা নষ্ট হয়েছে। ধূসর বা সবুজ ছাঁচের দাগ ব্যাকটেরিয়ার বৃদ্ধি নির্দেশ করে।

গন্ধে পরিবর্তন: কাঁচা বা রান্না করা উভয় ধরনের মাংসই নষ্ট হয়ে গেলে অ্যামোনিয়ার মতো অম্লীয় গন্ধযুক্ত হয়। তবে মাংস যদি সস বা মসলা দিয়ে ম্যারিনেট করা থাকে, তাহলে গন্ধের এই পরিবর্তন বোঝা কঠিন হতে পারে।

টেক্সারে পরিবর্তন: মুরগির মাংস নষ্ট হলে অনেক বেশি পিচ্ছিলভাব অনুভূত হয়। এমন দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব তা ফেলে দেওয়া উচিত। কারণ মাংস ধুয়ে ফেললেও ব্যাকটেরিয়া ধ্বংস হবে না। বরং ধোয়ার ফলে অন্যান্য খাবার, পাত্রে এবং পৃষ্ঠে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা