সংগৃহীত
লাইফস্টাইল

মুরগির মাংসের তেহারি’র রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ঝটপট তেহারি রান্না করতে চাইলে বেছে নিতে পারেন মুরগির মাংসের তেহারি। খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও সময় কম লাগে। বাড়িতে হঠাৎ অতিথি এলে বা ঘরোয়া কোনো আয়োজনে এই পদ রাখা যেতে পারে। এটি তৈরিতে খুব বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় সুস্বাদু মুরগির মাংসের তেহারি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: নতুন বছরে ভালো থাকার উপায়

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- দেড় কেজি, চাল- ১ কেজি, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা- আধা কাপ, হাড় ছাড়া মুরগির মাংসের কিউব- ২ টুকরা, কাঁচা মরিচ- ১৪-১৫টা, সাদা গোলমরিচ- আধা চা চামচ, সয়াবিন তেল- ১ কাপ, লবণ- পরিমাণমতো, দারুচিনি- এলাচ ৪টি করে, টক দই- ১ কাপ, কেওড়ার পানি- ২ টেবিল চামচ, দারুচিনি, এলাচ, জায়ফল ও জয়ত্রি গুঁড়া- ২ চা চামচ।

আরও পড়ুন: রুই মাছের কোপ্তা কারির রেসিপি

যেভাবে তৈরি করবেন

জায়ফল, জয়ত্রি, এলাচ, দারচিনি, গোলমরিচ হালকা ভেজে গুঁড়ো করে রেখে দিতে হবে। মুরগি আদা, রসুন, পেঁয়াজ, লবণ, দই ও পাঁচটি কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে ঢেকে রাখতে হবে। এবার পাত্রে আধা কাপ তেল দিয়ে মাখানো মুরগি মাঝারি আঁচে রান্না করতে হবে। মুরগির পানিতেই মুরগি সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে তবে পানি দিতে হবে। পানি শুকিয়ে তেল উপর উঠলে গুঁড়া মসলা দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখতে হবে।

হাঁড়িতে চালের দেড় গুণ পানি ফুটিয়ে এলাচ, দারুচিনি বাটা আধা কাপ তেল, লবণ মাংসের কিউব ও ১০ মিনিট আগে ভেজানো চাল দিয়ে নেড়ে দিতে হবে। পানি ও চাল সমান হলে অল্প আঁচে দমে বসিয়ে কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। ১০ মিনিট পর রান্না করা মুরগি পোলাওর ওপর কাঠের চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে ওপরে কেওড়াজল ছিটিয়ে দিতে হবে। সবশেষে ১৫ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা