সংগৃহীত
লাইফস্টাইল

চিংড়ি খিচুড়ি রান্নার পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক: চিংড়ি পোলাও বা বিরিয়ানি আমদের কম বেশি অনেকেরই পছন্দ। এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও মজা। চটজলদি কিছু মজাদার খাবার রান্না করতে চাইলে বেছে নেওয়া যেতে পারে এই রেসিপিটি। এমনকি বৃষ্টির দিনে দুপুরে, মেহমান আপ্যায়নে, টিফিনে, রাখা যেতে পারে চিংড়ি খিচুড়ি। চিংড়ি খিচুড়ি রান্নার পদ্ধতিটি অনেক সহজ।

আরও পড়ুন: রক্তস্বল্পতা দূর করার উপায়

জেনে নেওয়া যাক চিংড়ি খিচুড়ি রান্নার রেসিপি-

উপকরণ : চিংড়ি- আধা কেজি, পোলাওর চাল- ২ কাপ, মসুর ডাল- আধা কাপ, মুগ ডাল- ১ কাপ, তেল- পরিমাণ মতো, ডিম- ১টি, আদা বাটা- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ, লবণ- পরিমাণ মতো, পানি- পরিমাণ মতো।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে চিংড়ি ভালো ভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর আদা বাটা, হলুদ- মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে ভালো মতো মেরিনেট করে নিতে হবে। এবার চুলায় পরিমান মতো তেল দিয়ে মেরিনেট করে রাখা চিংড়িগুলো ভালো ভাবে ভেজে নিতে হবে। অন্য একটি পাত্রে তেল দিয়ে চাল-ডাল ভালো করে মিশিয়ে ভাজতে হবে এবং পরিমাণ মতো পানি দিতে হবে। তারপর লবণ ও বেরেস্তা দিয়ে দমে রেখে দিতে হবে। চাল আধা সেদ্ধ হয়ে গেলে ভাজা চিংড়িগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। দু-তিনটি মরিচ ফালি দিতে হবে। এরপর, চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রাখতে হবে। তারপর নামিয়ে নিজের পছন্দ মতাে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিংড়ি খিচুড়ি।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা