সংগৃহীত
সারাদেশ

বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর

জেলা প্রতিনিধি: নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) সমর্থকরা আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের পথসভায় বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।

আরও পড়ুন: বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক পথসভায় এই ঘটনা ঘটে। আহসান আদেলুর রহমান আদেল বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান।

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী কোমল পানীয় বা খাদ্য পরিবেশন করতে পারবেন না। তবে তিনি আচরণবিধি লঙ্ঘন করে বিরিয়ানি পরিবেশন করেন।

এই সময় দেখা গেছে, কিছু সমর্থক বিরিয়ানির প্যাকেট না পেয়ে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চেয়ার ভাঙচুর করেন। তখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন নেতারা। অনেকে বিরিয়ানি না পেয়ে ফিরে যায়।

আরও পড়ুন: একটি রাস্তাও কাঁচা থাকবে না

কবির উদ্দিন নামে এক সমর্থক জানান, আমাদের ডেকে এনেছে, আমি বিকেল থেকে অপেক্ষা করেছি। সামনে বসেও বিরিয়ানি পাইনি। আমাদের ডাকলে কখনো আসবো না।

এই বিষয়ে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কল রিসিভ করেননি তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা