ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

আমলকির আচার তৈরি

লাইফস্টাইল ডেস্ক: আচার খেতে পছন্দ করেন না এমন মানুষ খুজে পাওয়া ভার! কারও পছন্দ মিষ্টি আচার, আবার কারও টক কিংবা ঝাল। আপনি যদি ৩ স্বাদ এক আচারেই খুঁজতে চান, তাহলে তৈরি করুন আমলকির টক-ঝাল-মিষ্টি আচার।

আরও পড়ুন: সেমাই সন্দেশ রেসিপি

জেনে নিন আমলকির আচার তৈরি পদ্ধতি:

উপকরণ:

আমলকি ১ কেজি, রসুন কুচি আধা কাপ, সরিষার তেল ১ কাপ, লবণ ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, বিট লবণ ১ চা চামচ, তেঁতুল ৮/১০ কোয়া ও চিনি ১ কাপ।

আরও পড়ুন: মসুর ডালের কাবাব রেসিপি

আচারের জন্য মসলা:

শুকনো লাল মরিচ ৮-১০ টি, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, আস্ত ধনিয়া ১ চা চামচ ও মিষ্টি জিরা বা মৌরি। সবগুলো এক সাথে হালকা টেলে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে আধা ভাঙা করে নিন।

তৈরি করবেন যেভাবে:

চুলায় প্যান বসিয়ে এতে তেল গরম করে রসুন কুচি ভেজে নিন। এরপর অল্প সময় নেড়ে আমলকি, চিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও তেঁতুল ভালোভাবে নেড়ে সব মিশিয়ে দিন।

শুরুর দিকে চিনি থেকে পানি বের হলেও অল্প সময় নাড়ার পর পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে। এবার গুঁড়া করে রাখা আচারের মসলা ও বিট লবণ এতে দিয়ে দিন।

আরও পড়ুন: মাংসের বল কারি তৈরির রেসিপি

এরপর ১০-১৫ মিনিট চুলার আঁচ কমিয়ে নাড়তে হবে। আচার শুকিয়ে মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে আমলকির টক-ঝাল-মিষ্টি আচার।

এবার ঠান্ডা হলে আচার বয়ামে বা মুখ বন্ধ বাটিতে রেখে দিন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা