ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

প্রেমের বিয়ে ভাঙার কারণ

লাইফস্টাইল ডেস্ক: নিজেদের পছন্দমতো ভালোবেসে প্রেম করে বিয়ে করলেও অনেক সময় তা ভেঙে যায়। অনেকে আবার ভালোবেসে বিয়ে করলেও সংসার টিকিয়ে রাখতে পারে না ।

আরও পড়ুন: মাছের মাথা খেলে কি হয়?

চলুন জেনে নেওয়া যাক কেন ভেঙে যায় ভালোবাসার সংসার:

১) সময় না দিলে:

বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক সময় হয়তো সময় দেওয়া হয় না সঙ্গীকে। পরস্পরের জন্য তখন সময় বের করা তাদের জন্য মুশকিল হয়ে যায়। দীর্ঘদিন পরস্পর ভালো সময় না কাটালে একটা সময় সম্পর্কে দূরত্ব বাড়ে। সেখান থেকেও অনেক সময় সম্পর্ক ভাঙনের দিকে চলে যায়।

২) অবহেলা:

অনেক সময় বিভিন্ন কারণে সম্পর্কে অবহেলা চলে আসে। অবহেলা বাড়তে থাকলে একটা সময় সম্পর্ক খারাপের দিকে চলে যায়। অনেক সময় সঙ্গীর কাছে নিজের গুরুত্ব খুঁজে না পেয়ে, নিজের মতো করে বাঁচার চেষ্টা করে। একটা সময় সম্পর্কটি বিচ্ছেদের পথে পা বাড়ায় এবং একটা সময় তা ভেঙে যায়।

আরও পড়ুন: তারুণ্য ধরে রাখার কৌশল

৩) বাবা-মায়ের হস্তক্ষেপ​:

অনেক সময় বাবা মায়ের হস্তক্ষেপ​ দাম্পত্য জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি করে। তাদের মন যোগাতে গিয়ে সম্পর্কে দূরত্ব বাড়ে, সেক্ষেত্রে সর্তক থাকতে হবে। অনেক সময় এই দূরত্বই সম্পর্ক ভেঙে দিতে পারে।

৪) অকারণে ঝগড়া:

দাম্পত্য জীবনে সম্পর্কের মাঝে ঝগড়া হয়। কিন্তু নিয়ম করে প্রতিদিন ঝগড়া করলে সেটা সম্পর্কের ভেতরে ঘৃণার বীজ বোনার মতো অবস্থা হয়। এতে করে একটা সময় পারস্পারিক কোনো সম্মানবোধই থাকে না। বিয়েতে মানসিক শান্তি বয়ে আনে ঠিকই কিন্তু সেই বিয়ে অশান্তির কারণ হয়ে দাঁড়ালে, সেখানে সম্মান না থাকলে সেই সম্পর্ক ভেঙে যায়।

আরও পড়ুন: মশা তাড়ানোর ওষুধ

৫) রোমান্টিকতা কমে গেলে:

বিয়ের আগে রোমান্টিকতা ভালো থাকলেও বিয়ের পর অনেকে ধরে রাখতে পারে না। কারণ বিয়ের পরে নানা ধরনের বাস্তবতার মাঝে আর রোমান্টিকতা ধরে রাখা সম্ভব হয় না। কিন্তু চেষ্টা করতে হবে সম্পর্ক ভালো রাখার জন্য রোমান্টিকতা ধরে রাখার। দাম্পত্য জীবন সুন্দর রাখতে রোমান্টিকতার অভাব দেখা দিলে একটা সময় দূরত্ব বাড়ার পাশাপাশি বিয়ে ভেঙে যায়।

সান নিউজ/এএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা