ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মাছের বিরিয়ানি রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মাছ খেতে কে না ভালোবাসেন! কখনো কী মাছ দিয়ে বিরিয়ানি রান্না করেছেন?

আরও পড়ুন: রুই মাছের পাকোড়া রেসিপি

খুব সহজে তৈরি করা যায় এই বিরিয়ানিটি, যার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে। জেনে নিন মাছে বিরিয়ানি তৈরির রেসিপি-

উপকরণ:

(১) রুই বা স্যালমন মাছের পেটি ৪ টুকরা,
(২) বাসমতি বা চিনিগুঁড়া চাল ১ কাপ,
(৩) ঘি বা তেল ৪ টেবিল চামচ,
(৪) পেঁয়াজ কুঁচি ১ কাপ,
(৫) আদা বাটা ২ চা চামচ,

আরও পড়ুন: কোন বাদাম স্বাস্থ্যের জন্য ভালো?

(৬) রসুন বাটা ২ চা চামচ,
(৭ )টকদই ৪ টেবিল চামচ,
(৮) জায়ফল ও জয়ত্রী গুঁড়া ২ চা চামচ,
(৯) পোস্ত বাটা ১ চা চামচ,
(১০) এলাচ ৪-৫টি,

আরও পড়ুন: প্লাটিলেট বাড়াতে যা খাবেন

(১১) দারুচিনি ২ টুকরো,
(১২) দুধ আধা কাপ,
(১৩) লেবু পাতলা করে কাটা কয়েক টুকরা,
(১৪) বেরেস্তা আধা কাপ ও
(১৫) লবণ পরিমাণ মতো।

আরও পড়ুন: শরীর ঠান্ডা রাখবে যে সবজি

তৈরি পদ্ধতি:

প্রথমে মাছের টুকরাগুলোকে হালকা তেলে ভাজতে হবে। এরপর বাটিতে টক দইয়ের সাথে আদা-রসুন বাটা, জায়ফল, জয়ত্রী গুঁড়া ও পোস্ত বাটা দিয়ে মেখে রাখতে হবে। এবার চালগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। তবে বেশি সিদ্ধ করলে বিরিয়ানি ঝরঝরে হবে না।

এবার আলাদা একটি প্যানে তেল বা ঘি গরম করে তাতে পেঁয়াজ কুঁচি, দারুচিনি ও এলাচ দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নিন। পেঁয়াজে সাথে দই আর আধা কাপ দুধ মিশিয়ে ১০ মিনিট রান্না করুন।

আরও পড়ুন: স্পাইসি বিফ চাপ রেসিপি

এরপর মসলাকে কষিয়ে মাছের টুকরাগুলো দিয়ে রান্না করুন আরও ৫ মিনিট। এগুলো লাল হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর ওভেন প্রুফ বাটিতে প্রথমে কিছু ভাত ঢেলে নিন।

তারপর লেবুও মাছের টুকরাগুলোর সাথে ঝোল দিয়ে সাথে বেরেস্তা দিন। এবার রান্না করা ভাতের ওপর এমনভাবে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিন, যাতে ভাঁপ বের না হতে পারে।

আরও পড়ুন: বাদাম ভর্তা তৈরী

হাঁড়িতে ভালো ভাবে ঢেকে কম আঁচে চুলায় বসিয়ে দিন। ভাত সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে রান্না করুন। এ সময় নাড়বেন না, এতে মাছ ভেঙে যাবে। ওভেনে রান্না করলে ১৮০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করুন।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা