সংগৃহীত ছবি
বিনোদন

শুধু মা-সন্তানদের নিয়েও নিখুঁত পরিবার হয়

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা পরীমণি বর্তমানে সিনেমা-সিরিজসহ নানান বহুমুখী কাজ নিয়ে ব্যস্ত কিন্তু কাজের বাইরে সন্তানদের নিয়েই সময় কাটে নায়িকার।

আরও পড়ুন: অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

রোববার (৫ জানুয়ারি) সামাজিক মাধ্যমে নতুন বছরের সেই আয়োজনের বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন পরীমণি। তাতে দেখা যায়, পূণ্য ও প্রিয়মকে বাহুডোরে আগলে রেখেছেন পরী। সঙ্গে তাদের পোষ্যও ছিল। সেখানে পরীকে তার দুই সন্তান ও পোষ্য'র সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়।

এখন ছেলে পূণ্য ও দত্তক নেওয়া কন্যা প্রিয়মকে নিয়েই কাটে পরীর সংসার। তাই তো নতুন বছরের আগমনে দুই সন্তানকে নিয়েই নিউ ইয়ার সেলিব্রেশনে মত্ত হয়েছিলেন নায়িকা।

নতুন বছরের ছোট্ট এই ঘরোয়া আয়োজনের সজ্জায় সৌন্দর্যের কমতি ছিল না। বিভিন্ন সাদা, কালো, গোল্ডেন বেলুনে সেজে ওঠে '২০২৫' এর ব্যাকগ্রাউন্ড। সামনে রাখা একটি সেলিব্রেশন কেক!

আরও পড়ুন: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাহসান

সেই কেকটি পরীমণির হাতে হাতে কাটলেন ছেলে পূণ্য। অবশ্য ছোট্ট প্রিয়মও এক কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে ছিল সেই কাঁটার দিকে। সঙ্গে পোষ্য কুকুর ছানাকেও কেক খাইয়ে দিতে দেখা যায় পূণ্যকে। আর সে মুহূর্তটি খুব আনন্দের সঙ্গেই উপভোগ করতে দেখা যায় পরীমণিকে।

ফেসবুকে শেয়ার কড়া সেই ছবির পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘কখনো কখনো শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয়।’

নেটিজেনরা পরীমণির এমন মুহূর্ত দেখে মুগ্ধ হন। ভালোবাসা ও প্রশংসার সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাও জানান তারা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা