ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বর্ষায় সর্দি-কাশি দূর করতে ৫ পানীয়

লাইফস্টাইল ডেস্ক: বর্ষা এলেই যেন বাড়ে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশির ভয়। বর্ষা মৌসুম যেমন আমাদের জন্য আরামদায়ক, তেমনি আবার ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থ হওয়ার দুশ্চিন্তাও থাকে।

আরও পড়ুন: বর্ষাকালে ‘ভিটামিন ডি’ পাওয়ার উপায়

তাই বর্ষায় সুস্থ থাকতে হলে খাবারের তালিকার দিকে নজর দিতে হবে। বেশ কয়েকটি পানীয় সর্দি-কাশি থেকে দূরে রাখতে সাহায্য করে।

চলুন সেগুলো জেনে নেওয়া যাক:

১) মসলা চা

বর্ষায় সর্দি-কাশি থেকে বাঁচতে পান করুন মসলা চা। এই চা শক্তি প্রদানের পাশাপাশি দেয় স্বাস্থ্যকর পুষ্টিও। তাই চা তৈরির সময় বিভিন্ন মসলা ব্যবহার করুন। এতে সর্দি-কাশির সাথে লড়াই করা সহজ হবে।

২) মসলা কফি

মসলা চায়ের পরিবর্তে মসলা কফিও ব্যবহার করতে পারেন। মসলা কফি অনেকটা চায়ের মতো করেই তৈরি করতে হয়। এই কফি পান করলে অনেকটাই সর্দি-কাশি থেকে দূরে থাকা সম্ভব।

আরও পড়ুন: বর্ষায় চানাচুর-বিস্কুট ভালো রাখার উপায়

৩) গরম পানি ও লেবু

লেবুতে রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও বেশ কিছু স্বাস্থ্য সমস্যা ও মৌসুমি সমস্যা প্রতিরোধ করে। ১ গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। এতে শরীরে থাকা টক্সিন বের হয়ে যায় এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে প্রদাহও প্রতিরোধ করে।

৪) আদা পানি

সামগ্রিক স্বাস্থ্যের জন্য পুষ্টির একটি শক্তিশালী উৎস হলো আদা। আদাতে জিঞ্জেরল নামে একটি যৌগ থাকার ফলে শরীরে উষ্ণতা যোগ করতে সাহায্য করে। একই সাথে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধ করে। বর্ষায় নিয়মিত আদা মেশানো পানি পান করলে সুস্থ থাকা সহজ হয়।

আরও পড়ুন: ৪ উপকরণেই নারকেলের কুলফি

৫) হলুদ দুধ

হলুদ ও হালকা গরম দুধ এক সাথে মিশিয়ে খেলে তা শরীরে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-সেপটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরিসহ বেশ কিছু স্বাস্থ্যকর পুষ্টি দেয়। ফলে শরীর আরো শক্তিশালী হয় এবং মৌসুমী ঠান্ডা ও ফ্লু থেকে নিরাপদ থাকতে বেশ কাজ করে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা