ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বর্ষায় পিঁপড়া দূর করতে করণীয়   

লাইফস্টাইল ডেস্ক: বর্ষার দিনগুলো আরামদায়ক আবহাওয়া হলেও পোকামাকড়ের উপদ্রবে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। এ মৌসুমে পিঁপড়ার দল যেন অনেক বেশি যন্ত্রণা করে।

আরও পড়ুন: ৪ উপকরণেই নারকেলের কুলফি

বিশেষ করে এদের হাত থেকে খাবার যেন রক্ষাই করাই যায় না। বেশিরভাগ ভুক্তভোগী পিঁপড়া কীভাবে দূর করবে, এই চিন্তায় অস্থির থাকেন। বর্ষায় পিঁপড়া দূর করার জন্য কিছু সহজ সমাধান আছে।

চলুন নিয়মগুলো জেনে আসি:

১) চকের ব্যবহার

পিঁপড়া চলাচলের রাস্তায় পোকা মারা চক দিয়ে দাগ টেনে দিন। এতে পিঁপড়ার উপদ্রব বন্ধ হবে। কেননা, চকের ক্যালসিয়াম কার্বনেট উপাদান পিঁপড়ার চলাচল বন্ধ করে।

২) লেবুর খোসা

লেবু কিংবা লেবুর খোসা পিঁপড়া দূর করতে সমান কার্যকরী। পিঁপড়া চলাচলের রাস্তায় কিছু লেবুর টুকরা বা খোসা দিয়ে রাখুন। ঘর মোছার সময় সেই পানিতে এ উপাদান দুটি মিশিয়ে ঘর মুছলে পিপড়ার উপদ্রব কমে।

আরও পড়ুন: কোন ইমোজির কী অর্থ

৩) গোলমরিচ মেশানো পানি

বাড়িতে যেসব জায়গায় পিঁপড়া আসে, সেই স্থানগুলোতে গোলমরিচ মেশানো পানি স্প্রে করুন। কারণ গোলমরিচের ঝাঁজ পিঁপড়া সহ্য করতে পারে না। এতে করে পিঁপড়া মরবে না। কিন্তু কিছুটা আনাগোনা বন্ধ হবে।

৩) লবণের ব্যবহার

গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিন। এরপর সেই লবণ মেশানো গরম পানি ঘরের চারিদিকে ছড়িয়ে দিন। এটি পিঁপড়া দূর করার কাজে সাহায্য করে। এ মিশ্রণ ব্যবহার করলে দ্রুত পিঁপড়া আসা বন্ধ হবে।

আরও পড়ুন: জীবনে বিশেষ মুহূর্তের ২৬ অনুভূতি!

৪) ভিনেগার ব্যবহার

সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে নিন। পরে সেই মিশ্রণটি দরজা-জানালার পাল্লা ও ফ্রেমে স্প্রে করুন। এছাড়া বাড়ির বাকি কোণগুলোতে ছড়িয়ে দিন। এতে করে পিঁপড়ার উপদ্রব কমে।

৫) দারুচিনি ও লবঙ্গ

দারুচিনি ও লবঙ্গ একসাথে গুঁড়া করে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এরপর পিঁপড়ার উপদ্রব রয়েছে, এমন জায়গাগুলোতে স্প্রে করুন। দেখবেন, সমস্যা সমাধান হবে।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা