পরিবেশ
বিজ্ঞান পরিবেশ

দুর্যোগের আগেই সরে পড়ে পিঁপড়া

সান নিউজ ডেস্ক: প্রযুক্তিতে অগ্রগামী মানুষদের ভূমিকম্পের ছোবল থেকে বাঁচাতে পারেনি অত্যাধুনিক যন্ত্রপাতি৷ তবে বিজ্ঞানীরা আশা করছেন, পিঁপড়ার গতিবিধি লক্ষ্য করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মাধ্যমে বাঁচানো যেতে পারে মানুষের জীবন৷

প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষও অসহায়৷ আর এগুলোর মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াচ্ছে৷ কারণ এটা এতো দ্রুত ঘটে যে ক্ষণিকের মধ্যেই সব লন্ডভন্ড করে দেয়৷ তাই বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভূমিকম্প আসার তথ্য আগেভাগে জানার জন্য৷

এই প্রচেষ্টার অংশ হিসেবে জার্মান বিজ্ঞানী উলরিশ শ্রাইবারের পর্যবেক্ষণ হচ্ছে, পিঁপড়া আগাম জানাতে পারে ভূমিকম্পের খবর৷ ভুমিকম্প বা বন্যার আগে পিঁপড়ারা গর্ত থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে সব পিঁপড়া নয়, বরং বিশেষ ধরণের লাল রঙের কাঠ পিঁপড়ারাই পারে এ ধরণের পূর্বাভাস দিতে৷

ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ শ্রাইবারের মতে, এই জাতের পিঁপড়াগুলো সাধারণত ভূমিকম্প প্রবণ অঞ্চলে বাসা বাঁধে৷ অর্থাৎ ভূনিম্নস্থ স্তরগুলোর সংযোগ স্থলের কাছাকাছি তথা ফাটলের নিকটতম এলাকায় এরা বাসা বাঁধে৷ তাঁর মতে, গভীর ভূস্তর থেকে উঠে আসা গ্যাস পিঁপড়ার বাসাগুলোকে উষ্ণ রাখে৷ ভূনিম্নস্থ প্লেটগুলোর ফাটলের কাছে পর্যাপ্ত মাত্রায় আর্দ্রতাও পায় তারা৷

জার্মানির পশ্চিমাঞ্চলের আইফেল অঞ্চলে দুই বছর ধরে পিঁপড়ার গতিবিধির উপর লক্ষ্য রাখছেন শ্রাইবার এবং তাঁর সহকর্মী গবেষকরা৷ আধুনিক ক্যামেরা বসিয়ে দিন-রাত সর্বক্ষণ পিঁপড়াদের চলাফেরার উপর নজর রাখছেন তাঁরা৷ বিজ্ঞানীরা দেখেছেন যে, কাছাকাছি কোথাও ভূকম্পন হলেও এর আগে বিচিত্র আচরণ দেখা গেছে পিঁপড়াগুলোর৷ এমনকি অস্বাভাবিকভাবে গভীর রাতেও তাদের চলাফেরা করতে দেখা গেছে৷ বাসা থেকে ভূমির উপরে বের হয়ে আসার হারেও দেখা গেছে পরিবর্তন৷ শ্রাইবার মনে করেন, নিচে থেকে বেশি পরিমাণে উঠে আসা গ্যাসের কারণে হয়তো পিঁপড়াদের এমন প্রতিক্রিয়া৷ আবার ভূকম্পনের ফলে সৃষ্ট বিদ্যুৎ-চুম্বকীয় প্রভাবের ফলেও এটা হতে পারে৷

এছাড়া গত দুই বছর আগে ইটালির লা'কিলা শহরে ভূমিকম্পের পর আবরুৎসো অঞ্চল পরিদর্শন করেন শ্রাইবার৷ সেখানেও তিনি নির্দিষ্ট ভূস্তরের সংযোগ স্থলে পিঁপড়ার বাসা দেখেছেন৷ তুরস্কের ইস্তানবুল শহরে অদূর ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্প হানা দেবে৷

এমন আশঙ্কার মুখে ইস্তানবুলেও বিষয়টি পর্যবেক্ষণ করতে যান শ্রাইবার৷ গবেষণার একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও শ্রাইবারের বিশ্বাস তিনি একদিন ঠিকই পিঁপড়ার মাধ্যমে ভূমিকম্পের সঠিক পূর্বাভাস নির্ণয় করতে পারবেন৷ আর তা অগণিত মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা