ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

লেবুর ৫ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: লেবু একটি জনপ্রিয় সাইট্রাস ফল। এটি সতেজ স্বাদ ও অসংখ্য স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত। খাদ্য তালিকায় লেবু যোগ করলে, বিশেষ করে গরমে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।

আরও পড়ুন: পটল কেন উপকারী?

লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার। পাশাপাশি খনিজ ও প্রয়োজনীয় তেলও রয়েছে। এ টক ফল খেলে অসংখ্য স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়। লেবু হৃদরোগ ও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করে।

জেনে নিন লেবু খাওয়ার ৫ উপকারিতা-

(১) হাইড্রেশন বাড়ায়: গরমে হাইড্রেটেড থাকা খুবই জরুরি। তাই লেবু পানি পান করলে শরীরে পানির ঘাটতি পূরণ সহজ হয়। লেবুর ট্যাঞ্জি স্বাদ পানি পান করতে আরও উৎসাহিত করে। সেই সঙ্গে এটি ডিহাইড্রেশন প্রতিরোধ করতে ও শরীরকে সর্বোত্তমভাবে কাজ করতে সহায়তা করে।

আরও পড়ুন: খাঁটি সোনা চেনার উপায়

(২) ভিটামিন সি সমৃদ্ধ: লেবু ভিটামিন সি’র একটি চমৎকার উৎস। এ ভিটামিন অপরিহার্য পুষ্টি দেয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। ভিটামিন সি ত্বককে সূর্য ও দূষণের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ও উদ্ভিদ ভিত্তিক খাবার থেকে আয়রনের শোষণ বাড়ায়।

(৩) হজমে সাহায্য করে: লেবু পিত্ত উৎপাদনকে বৃদ্ধি করে হজমে সহায়তা করে। এটি বদহজমের উপসর্গ, যেমন- বুকজ্বালা ও পেটফাঁপা দূর করতে সাহায্য করে। সকালে উষ্ণ লেবু পানি করলে তা হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করতে সাহায্য করতে পারে।

আরও পড়ুন:মস্তিষ্কের ক্ষতি করে যেসব খাবার

(৪) ওজন কমাতে সাহায্য করে: লেবুতে ক্যালোরি কম ও ওজন কমানোর প্রক্রিয়ায় এটি একটি দুর্দান্ত সংযোজন হতে পারে। লেবুতে থাকা পেকটিন ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখতে সাহায্য করে, যা সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমিয়ে দেয়।

(৫) স্বাস্থ্যকর ত্বক: লেবুতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, বিশেষ করে ভিটামিন সি ত্বকের ক্ষতি ও অকাল বার্ধক্য কমাতে সাহায্য করে। ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্যও গুরুত্বপূর্ণ, যা ত্বককে দৃঢ় ও তারুণ্য দীপ্ত রাখে। লেবু পানি শরীরকে ডিটক্সিফাই করতে ও ত্বকের সামগ্রিক উন্নতি করতে সাহায্য করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা