ছবি: সংগৃহীত
বাণিজ্য

রোজার আগে লেবুর বাজারে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: রমজান মাস আসলে সেহরি-ইফতারের অতি প্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়ে যাওয়া বাংলাদেশে যেন অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাজারে গেলেই পাওয়া যাচ্ছে বাড়তি দামের উত্তাপ।

আরও পড়ুন: চকবাজারে কারখানায় আগুন

সোমবার (১১ মার্চ) রমজানের আগের দিন ইফতারে শরবতে বেশি ব্যবহার করা লেবুর দাম যেন আকাশ ছুঁয়েছে।

অন্যান্য সময় যেখানে লেবু হালির দাম হয় ২০-৩০ টাকা, সেখানে বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৫০ টাকায়। এছাড়া বড় আকারের লেবু প্রতি পিস ২০ টাকা করেও বিক্রি হচ্ছে কোথাও কোথাও। সে হিসেবে, এক হালি লেবুর দাম হয়েছে ৮০ টাকা।

গরম সবে পড়তে শুরু করেছে। এ সময় ইফতারে রোজাদাররা শসা-খিরাই রাখার চিন্তা করলেও দাম শুনে পকেটের হিসাব মেলাতে হচ্ছে। শসার দাম কোথাও কোথাও ১০০ টাকা ছাড়িয়েছে। কোথায়ও আবার পাওয়া যাচ্ছে সর্বনিম্ন ৮০ টাকায়।

আরও পড়ুন: টিইপি কর্মশালার সনদ দিল ব্রিটিশ কাউন্সিল

কেবল লেবু-শসাই নয়, রমজানকে সামনে রেখে বাজারে সবজি, মাছ-গোশত, বরই-পেয়ারা থেকে খেজুর-নাসপাতি সব পণ্যে লেগেছে বাড়তি দামের তাপ। ফলে পছন্দের জিনিস কিনতে এসে না কিনে ফিরে যাচ্ছেন কেউ কেউ। আবার কেউ বাজেট সংকটে চাহিদার তুলনায় কম কিনতে বাধ্য হচ্ছেন।

রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সব ধরনের বিক্রেতারা দাবি করছেন, আড়তে পণ্য আছে। তবে বাড়তি দামে কিনতে হচ্ছে। তাই বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

তবে ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন, অন্য দেশ পণ্যের দাম কমালেও রমজানে বাংলাদেশে দাম বাড়ছে। তাই সরকারের মনিটরিং বাড়ানোর প্রতি জোর দাবি জানিয়েছেন ক্রেতারা।

আরও পড়ুন: দেশের প্রয়োজনে সব করেছেন বঙ্গবন্ধু

লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেটের সামনে শসা, লেবু, পুদিনা ও লেটুস পাতার ভ্যান নিয়ে আসা আব্দুর রশীদ জানান, পণ্যগুলো কারওয়ান বাজার থেকে কিনেছেন। তবে সবগুলো পণ্য বাড়তি দামে কিনতে হয়েছে।

তিনি বলেন, গতকাল শসা কিনেছি ৫০ টাকা কেজি। আজ নিলো ৬৫ টাকা কেজি। একদিনে কেজিতে ১৫ টাকা বেশি লাগছে। বিক্রি করছি ৮০ টাকা।

এই বিক্রেতার জানান, কমপক্ষে ১০ জন ক্রেতা লেবু আর শসার দাম শুনে না কিনে চলে গেছেন। যাওয়ার সময় বিড়বিড় করে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন।

৬টি বড় লেবু কিনলেন গৃহিণী শবনম। তিনি জানান, দাম বেশি হলেও রোজার জন্য কিনতে বাধ্য হচ্ছি। ২ দিন আগেও এ লেবু ৪০ টাকায় কিনেছি। আজকে হালি ৮০ টাকা।

আরও পড়ুন: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

ভ্যানে সবজি বিক্রি করেন এনামুল হোসেন। সেখানে দেখা যায়, অন্য সবজির পাশাপাশি গোল এবং লম্বা ২ ধরনের বেগুনের দাম শুনেই ক্রেতাদের যেন মাথা গরম অবস্থা!

এনামুল বলেন, বেগুন সকালে ১০০ টাকা কেজি করে বিক্রি করেছেন। শেষ সময়ে ৮০ টাকা করে বিক্রি করছেন।

এ বিক্রেতা আরও বলেন, পাল্লায় বেড়েছে ৫০-৭০ টাকা। আগে ৫ কেজির পাল্লার দাম আর আজকের দাম অনেক গ্যাপ। চাইলেও কি আগের দামে দিতে পারবো?

ইসলামপুরে দোকানে চাকরি করেন শহিদুল ইসলাম। তিনি বলেন, এ দামে জিনিস না কিনলে খুব ক্ষতি হবে না। ২/১ দিন পর দাম এমনিতেই কমবে। তখন কিনবো।

আরও পড়ুন: সাতারকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘গ্লেনজিউর’

গত কিছুদিন ধরে ৭৪০ টাকা দরে গরুর গোশত বিক্রি করে আসা দোকানি আজ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। কারণ জানতে চাইলে লক্ষ্মীবাজারের গোশত বিক্রেতা জয়নাল আবেদিন জানান, বেশি দামে গরু কিনেছি, গোশতের দামও বেশি নিচ্ছি। ২/৪ দিন গেলে আবার আগের দামে বেচতে পারবো আশা করি।

এদিকে আঙুর, মালটা, নাসপতি, বেল ও ছবেদা ফলও আজ অন্যদিনের চেয়ে বেশি দামে কিনতে হয়েছে।

বাদামতলী থেকে ফল নিয়ে এসে মহানগর মহিলা কলেজের সামনে দোকান খুলে বসছেন শরিয়তপুরের আরিফ হোসেন। তিনি বলেন, আজকে মাল্টা ৩৫০ টাকা, আঙুর ৩৫০-৩৬০ টাকা, বেলের হালি ১৫০ টাকার নিচে বেচতে পারবো না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

‘কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন?’

নিজের বসতভিটায় একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে...

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু তাত্ত্বিক আলোচনা ও সভা-সেমিনারে সীমাবদ্ধ না থ...

মামলা করলেন আসিফ আকবর

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় হত...

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি সেই মডেল

একসময় বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মডেল শ্রদ্ধা দুবে। তবে ক্...

ঢাকায় আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খানের বাংলাদেশ সফর ঘিরে ভক্তদের মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা