জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা
স্বাস্থ্য

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত ইপিআই কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, সাপ্তাহিক 'চন্দনা' পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ প্রমুখ।

ডা. খালেদুর রহমান মিয়া জানান, পক্ষকালব্যাপী ক্যাম্পেইনে ছয়মাস থেকে এক বছর বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং এক বছর থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা