জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে খুলনার  সিভিল সার্জনের দপ্তরে সভা
স্বাস্থ্য

খুলনার ৩৩৮৭৬৬ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা জেলার তিন লাখ ৩৮ হাজার ৭৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে খুলনা স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জানানো হয়, এ বছর জেলার নয়টি উপজেলা, একটি সিটি করপোরেশন এবং দুইটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৫২০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৯৮ হাজার ৩৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অপুষ্টিজনিত অন্ধত্ব ও শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। ওই দিনগুলোতে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শিশুদের বিনামূল্যে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আই, ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আই, ইউ) খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশু ও গত চারমাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুলপ্রাপ্ত শিশুকে খাওয়ানো যাবে না।

ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূলের পাশাপাশি শিশুকে দীর্ঘমেয়াদি ডায়রিয়া, রাতকানা ও শিশুমৃত্যুর ঝুঁকি কমায়, হাম ও মারাত্মক অপুষ্টি থেকে দূরে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শুধু টিকা কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জনের দপ্তরের সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল আলিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম সিরাজুদ্দোহা, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. শরাফত হোসাইন প্রমুখ।

ধারণাপত্র উপস্থাপন করেন জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের ফিজিসিয়ান ডা. জাকিয়া আলম।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা