২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩৬, কমেছে আক্রান্তের হার
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩৬, কমেছে আক্রান্তের হার

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৮৫৯ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৯৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো তিন লাখ ৪৪ হাজার ২৬৪ জন করোনা রোগী।

একদিন আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশে এক হাজার ৬১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। ওই ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ২১ জন। সে হিসেবে আগের দিনের তুলনায় আক্রান্তের হার কমলেও মৃত্যুর হার বেড়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৪৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৫০ হাজার ৪১২ জন।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৭৩টি নমুনার।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩১ হাজার ৯৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৬৮৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ১ হাজার ৩৪৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৮ লাখ ২৮ হাজার ৩০১ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ১৫ হাজার ৮৯৩ জন। এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ হাজার ২৩০ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ২১ হাজার ৬৮৬ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৩৪ হাজার ১৭৪ জন।

করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ হাজার ৯৭৮ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৮০ হাজার ৯৩১ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৭৯ হাজার ৫১৯ জন। আর মৃতের সংখ্যা ১৮ হাজার ৯১৭ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৪১ লাখ ১৯ হাজার ১৫৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে ভারত (৪০ লাখ ২২ হাজার ৪৯ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৭ লাখ ২০ হাজার ৩১২ জন)।

সান নিউজ/বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা