সঠিকভাবে মাস্ক ব্যবহার এবং নিরাপদ রাখার পদ্ধতি
স্বাস্থ্য

সঠিকভাবে মাস্ক ব্যবহার এবং নিরাপদ রাখার পদ্ধতি

লাইফস্টাইল ডেস্ক:

করোনাভাইরাস রোধে নিত্যদিনের সঙ্গী হচ্ছে মাস্ক। তাই এর ব্যবহার পদ্ধতি এবং কিভাবে পরিষ্কার রাখা যায়, সে সর্ম্পকে জানা প্রত্যেকের জন্যই জরুরি।

তবে করোনাভাইরাস যেহেতু দীর্ঘমেয়াদী হচ্ছে ,তাই অনেকে ‘সার্জিকাল মাস্ক‘,বাদ দিয়ে বার বার ব্যবহার করা যায়, এ রকম মাস্ক সঙ্গে রাখছেন। তবে সেগুলোকে সঠিক উপায়ে পরিষ্কার করা এবং সঙ্গে রাখার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে।

যুক্তরাষ্টের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অবলম্বনে জানানো হয়েছে বিস্তারিত।

মাস্ক যেভাবে পরতে হবে

সিডিসিয়ের নির্দেশ হল একটি পরিষ্কার মাস্ক হাত দিয়ে স্পর্শ করার আগে হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এবার মাস্কটি দিয়ে নাক ও মুখ ঢেকে ও চোয়ালের নিচ পর্যন্ত টেনে নিতে হবে। মুখের চারপাশে মাস্কটি যাতে আঁটসাঁট হয়ে বসে থাকে সেটা নিশ্চিত করতে হবে।

তবে যেসব মাস্কে ‘ভেন্ট‘আছে সেগুলো ব্যবহার না করে কয়েক পরতের কাপড়ের মাস্কই বেশি নিরাপদ বলে মনে করে সংস্থাটি। মোট কথা, মাস্কে কোনো ছিদ্র থাকতে পারবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশ অনুযায়ী মাস্ক পরার ধাপগুলো হলো, প্রথমেই হাত সাবান দিয়ে ধুতে হবে। এবার মাস্কের শুধু ‘ইলাস্টিক স্ট্র্যাপ,ধরে তা মুখের বসানো এবং মাস্কের বাইরের অংশ হাত দিয়ে ধরে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। আর মাস্ক পরা হয়ে গেলে ওই মাস্ক স্পর্শ করা উচিত হবে না।

অন্যদিকে, মাস্ক খোলার ধাপগুলো হল, প্রথমেই সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া । একই ভাবে ‘ইলাস্টিক স্ট্রাপ,ধরে মাস্ক খুলে সঙ্গে সঙ্গেই কোনো ঢাকনাওয়ালা ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া এবং পরে আবার হাত ধোয়া। আর যে মাস্কটি একাধিক বার ব্যবহার করা হয়, সেটি খুলেই সাবান বা ডিটারজেন্ট পানিতে তা ডুবিয়ে ধুতে হবে। আর কাপড়ের মাস্কটি অবশ্যই ধুতে হবে।

সাননিউজ/এফএস/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা