বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের মতবিনিময় সভা
স্বাস্থ্য

শেখ হাসিনা হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার (গবেষণাগার)’ ও জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘শেখ হাসিনা হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়’ এবং ঢাকায় আধুনিক হাসপাতাল ‘বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড হাসপাতাল’ স্থাপনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড।

গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বোর্ডের মতবিনিময় সভায় ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিসনার্স অর্ডিনেন্স-১৯৮৩’-এর ১৩ (আই) ধারা অনুসারে এজন্য প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ‘হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা আইন ২০২০’ ও ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কল্যাণ ট্রাস্ট’ গঠনের প্রস্তাব চূড়ান্ত এবং শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব নেওয়া হয়।

বোর্ডের পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়ন এবং প্রস্তাবিত ‘হোমিওপ্যাথিক চিকিৎসা-শিক্ষা আইন, ২০২ ‘ এর বিষয়ে এই মতবিনিময় সভা বোর্ডের ‘হ্যানিম্যান হলে’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। সভা দুটি সঞ্চালনা করেন বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম।

১৫ সেপ্টেম্বরের মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা. আজিজ আহমেদ মালিক। বক্তব্য দেন বোর্ডের সদস্য ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, ডা. কায়েম উদ্দিন, ডা. এ কে এম ফজলুল হক ও ডা. মো. ইসরাফিল হোসেন মুন্সি, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার ডা. অমিত রায়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ ডা. ইমরুল কায়েস, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আক্তার-উজ-জাহান পুলক ও মহাসচিব ডা. মো. আব্দুল মতিন, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির (হোমেকশিস) সভাপতি অধ্যক্ষ ডা. মো. কামারুজ্জামান ভূঞা, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. নুরুজ্জোহা ও মহাসচিব ডা. মো. মাহবুব হাফিজ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ও গ্রুপ-অব-মাইন্ড টেকনিকের সভাপতি ডা. বিপ্লব বিজয়ী হালদার ও রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. এ কে এম হেমায়েত হোসেন বিপু, হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের মহাসচিব ডা. মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদের সভাপতি ডা. অপূর্ব কুমার রায় ও সাধারণ সম্পাদক ডা. শাহরিয়ার কবির, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড পত্রিকার উপ-সম্পাদক ডা. মো. আলতাফ হোসেন, স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের ঢাকা মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হেমন্ত দাস, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাত্র সংসদের জিএস আবু তাহের রিমন প্রমুখ।

১৬ সেপ্টেম্বরের মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কল্যাণ ট্রাস্টের সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন, সহ সভাপতি ডা. মো. মোস্তফা হাসান, সহ সভাপতি ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, যুগ্ম-সচিব (১) ডা. কায়েম উদ্দিন, যুগ্ম-সচিব (২) ডা. নজরুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম মিল্লাত হোসেন, দপ্তর সম্পাদক ডা. মো. ইসরাফিল হোসেন মুন্সি ও কোষাধ্যক্ষ ডা. মো. আবুল কালাম আজাদ, হোমেকশিসের সভাপতি ডা. মো. কামারুজ্জামান ভূঞা এবং বোর্ড সদস্য ডা. পি কে রাউত ও ডা. আশিক কুমার রায় প্রমুখ।

পরে স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন চাঁদপুর আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মোজাম্মেল হক পাটওয়ারী, খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এন এম শামীমুল ইসলাম, পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুস ছালাম, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আনিসুর রহমান প্রমুখ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

বর্তমান সংসদ জনগণের প্রত্যাশার কেন্দ্র: ভারপ্রাপ্ত স্পিকার

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা ব...

ইরান ইস্যুতে দ্বিমুখী চাপে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানোর পথ খুঁজতে...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

নোয়াখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা