ছবি : সংগৃহিত
বিনোদন
ফের পোশাক নিয়ে কটাক্ষ

দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন‘পাঠান’সিনেমার ‘বেশরম রং’ গানের দৃশ্য বিতর্ককে সঙ্গে নিয়েই উড়াল দিয়েছিলেন কাতারের উদ্দেশ্যে। ফুটবল বিশ্বকাপের সোনালি ট্রফি উদ্বোধন করে হয়েছেন ইতিহাসের সাক্ষী।

আরও পড়ুন : ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

তবুও সমালোচনা এবং বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। এদিন ‘পাঠান’ প্রসঙ্গে টেনে পোশাক নিয়ে কটাক্ষ করা হলো তাকে।

রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ ফাইনালের প্রি-ম্যাচ কভারেজে ‘পাঠান’ ছবির প্রচার করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আর দীপিকাকে দেখা যায় কাতারের লুসাইল স্টেডিয়ামে।

আরও পড়ুন : দেশ ছাড়লেন বিতর্কিত দীপিকা

স্প্যানিশ ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের হাত ধরে মাঠে প্রবেশ করেন দীপিকা। সঙ্গে ছিল মহামূল্যবান বিশ্বকাপ ট্রফি। দীপিকা ও ক্যাসিয়াসই তা বাক্স থেকে বের করেন।

দীপিকা সাদা-কালো পোশাকের সঙ্গে ব্রাউন জ্যাকেট পরে বিশ্বকাপের উদ্বোধনে গিয়েছিলেন।

সেই ছবির সঙ্গে ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানের দৃশ্য জুড়ে প্রশ্ন করা হয়েছে, ‘কেন দীপিকা পাড়ুকোন এখানে সর্বাঙ্গ ঢাকা পোশাক পরেছেন? কাতার বলেই কি ছোট পোশাক আর গলার নিচের অংশ দেখা যাচ্ছে না?’

আরও পড়ুন : আদালতে ‘বেশরম রং’

দীপিকার এই পোশাকের সঙ্গে অনেকে ব্যাগের তুলনা করেছেন। কেউ কেউ আবার জনপ্রিয় ব্যাগের সংস্থার নাম প্রশ্ন করেছেন, এ কেমন পোশাক বলিউড অভিনেত্রীকে পরতে দিয়েছেন তারা?

নিন্দার পাশাপাশি প্রশংসাও পেয়েছেন দীপিকা। কিন্তু তা নিয়েও আবার পাল্টা কটাক্ষ করা হয়েছে।

‘বেশরম রং’ সিনেমায় দীপিকার পোশাক নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

আরও পড়ুন : শাহরুখ খানের সঙ্গে চঞ্চল

রোহিনী সিং তাকে একহাত নিয়ে লেখেন, ‘এ বিশ্ব ভারতবর্ষকে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের মাধ্যমে চেনে। নরোত্তম মিশ্রর নামে নয়।’

রোহিনীর এই মন্তব্য ‘শুধরে’ দিয়ে আবার একজন লিখেছেন, গোটা দুনিয়া ভারতবর্ষকে ভারতবর্ষ হিসেবেই চেনে। এখানকার মানুষ, তাদের অবদান, সংস্কৃতির জোরে চেনে।

তিনি আরও বলেন, আর বলিউড অভিনেতাদের কথা যদি বলতে হয় তাহলে বলি তার ওই জায়গায় ভারতের প্রতিনিধি হয়েই রয়েছেন।

আরও পড়ুন : ফিনফিনে শাড়ি পরায় উর্ফির বিরুদ্ধে অভিযোগ

প্রসঙ্গত,‘পাঠান’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

এ ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। বিশেষ একটি চরিত্রে জন আব্রাহামকে দেখা যাবে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা