আদালতে ‘বেশরম রং’ ( ছবি : সংগৃহিত)
বিনোদন

আদালতে ‘বেশরম রং’

বিনোদন ডেস্ক : ২০২৩ সালের ২৫ জানুয়ারি বলিউড বাদশাহ অভিনীত‘পাঠান’সিনেমাটি মুক্তি পাচ্ছে । এ মুভির মাধ্যমে তিন বছর পর পর্দায় ফিরছেন কিং খান।

আরও পড়ুন : শাহরুখ খানের সঙ্গে চঞ্চল

ফলে সিনেমাটি নিয়ে তুমুল উত্তেজনা এবং আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি তৈরি হয়েছে বিতর্ক।

কারণ, সিনেমার একটি গান ‘বেশরম রং’ প্রকাশের পর থেকে এই বিতর্কের সূচনা। গানে গেরুয়া রঙের বিকিনিতে নাচতে দেখা যায় দীপিকাকে।

উত্তেজক গানে গেরুয়া রঙের পোশাক সহজভাবে অনেকে নিতে পারেনি। ফলে তারা অশ্লীলতার অভিযোগ এনে সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন। এবার অভিযোগ সরাসরি গড়িয়েছে আদালতে।

আরও পড়ুন : ‘পরীর মতো বউ’ কেয়া পায়েল!

বিনিত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেখানে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ মুভি সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গান অশ্লীল এবং আপত্তিকর। এটি হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে, কারণ দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে গানে পারফর্ম করেছেন। গেরুয়া রঙের পোশাক পরে এরকম আপত্তিকর নৃত্যের মাধ্যমে দীপিকা এবং শাহরুখ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন।’

আরও পড়ুন : আবারও জিতের সঙ্গী মিম

মুভি সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন এই আইনজীবী। তার দাবি শাহরুখ এবং দীপিকা দুজনই শাস্তিযোগ্য অপরাধ করেছেন। শুধু তাই নয়, গানটি ইন্টারনেট এবং সিনেমা থেকেও সরিয়ে ফেলার দাবি করেছেন তিনি।

আরও পড়ুন : ফিনফিনে শাড়ি পরায় উর্ফির বিরুদ্ধে অভিযোগ

প্রসঙ্গত,‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খান, দীপিকা ছাড়াও বিশেষ একটি চরিত্রে জন আব্রাহামকে দেখা যাবে। এ ছাড়া বলিউড ভাইজান সালমান খানকে অতিথি চরিত্রে দেখা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা