দীপিকা পাড়ুকোন
বিনোদন

আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি

সান নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিভিন্ন কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন এই লাস্যময়ী এই অভিনেত্রী।

আরও পড়ুন: মা হওয়ার প্রতিটা মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ

সম্প্রতি ‘পাঠান’ সিনেমার বেশরম রং গানে দীপিকার পোশাক নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা।

তিনি বলেন, ‘এমন একটা গানের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমার মনে হয়, যেকোনও পারফরম্যান্সের ক্ষেত্রেই আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। আর নিজের প্রতি বিশ্বাস রেখে পারফর্ম করার সুযোগ যখন দেওয়া হচ্ছে, তখন সেভাবেই পারফর্ম করতে হয়। তোমাকে দেখতেও সুন্দর লাগতে হবে। তার সঙ্গে নিজের সেরাটাও দিতে হবে। তাই আমি সবসময়ই ওর সঙ্গে (কোরওগ্রাফার বৈভবী মার্চেন্ট) কাজ করতে চাই। গানটিতে পারফর্ম করার আগে আমি কোনওরকম স্নায়ুচাপে ভুগছিলাম না। কারণ কেমন হতে চলেছে বা কীভাবে শ্যুটিং হতে চলেছে, তা আমার জানা ছিল। আমি শুধু ওর নির্দেশ মতো করে গিয়েছি।’

আরও পড়ুন: নোরা-আরিয়ানের প্রেমের গুঞ্জন

দীপিকা আরও বলেন, ‘খুব ভুল যদি না বলি, তাহলে আমরা গানটা পাঁচদিন শ্যুটিং করেছিলাম। আর সেটা খুব একটা সহজ কাজও ছিল না। আবহাওয়া সঠিক ছিল না। কিন্তু বৈভবী আমাদের মেজাজই এমন তৈরি করে দিয়েছিল যে, খুব সহজেই গানটার শ্যুটিং হয়ে গিয়েছিল। গানে স্প্যানিশ কিছু শব্দের ব্যবহার হয়েছিল। যেগুলোর মানে আমার জানা ছিল না। কিন্তু যেভাবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সেভাবেই পারফর্ম করে গিয়েছি।’

এদিকে ‘বেশরম রং’ গান নিয়ে কম বিতর্ক দেখা দেয়নি। গানটি মুক্তি পাওয়ার পরই গানে ব্যবহৃত পোশাক নিয়ে প্রশ্ন ওঠে।

সমালোচনায় সরব হন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব। পাশাপাশি তা বদলানোর জন্যও দাবি উঠতে থাকে। সেন্সর বোর্ডও কাঁচি চালায় ছবির বেশ কিছু দৃশ্য থেকে ডায়লগে। সব মিলিয়ে বিতর্ক তৈরি করেও এর ব্যবসাকে আটকানো যায়নি। প্রতিদিন বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে শাহরুখ খানের এই ছবি।

আরও পড়ুন: দক্ষিণী সিনেমায় জাহ্নবী

প্রসঙ্গত, সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, দীপিকা বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায় যেখানে দীপিকা দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। পাড়ুকোন প্রণয়ধর্মী লাভ আজ কাল (২০০৯) এবং নাট্যধর্মী লাফাঙ্গে পারিন্দে (২০১০) চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। তবে তার প্রণয়ধর্মী হাস্যরসাত্মক বচনা অ্যায় হাসিনো (২০০৮) এবং হাস্যরসাত্মক হাউসফুল (২০১০) চলচ্চিত্রে তার অভিনয় নেতিবাচক মন্তব্য লাভ করে।

ব্যক্তিগত জীবনে ২০১৭ সালে দীপিকা রণবীর সিং-এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভন্সালীর ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শেষবার রণবীর-দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘৮৩’ সিনেমায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা