বিনোদন

অসুস্থ শাহরুখ খান

বিনোদন ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’ ঘিরে সমালোচনা যেন থামছেই না। শুধু তাই নয় সিনেমাটির নিয়ে অভিযোগ থানায় পর্যন্ত গড়িয়েছে। যদিও ব্যাপারটা নিয়ে ভাবছেন না অভিনেতা। কিন্তু ভাবনার জায়গায় তার সাম্প্রতিক অসুস্থতা। প্রিয় অভিনেতার অসুস্থতার খবরে ভীষণ উদ্বিগ্ন তার ভক্তরা।

আরও পড়ুন : ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

১৭ ডিসেম্বর ১৫ মিনিটের জন্য টুইটারে আসেন শাহরুখ। এ সময় তার ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি। কী হয়েছে কিং খানের? নিজেই জানালেন সেকথা। অল্পসময়ের মধ্যে তিনি সবার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। এ সময় নিজের অসুস্থতার কথা জানান শাহরুখ। হিন্দুস্তান টাইমসের সংবাদে এমনটাই জানা গেছে।

অভিনেতা জানান, ভাইরাল ইনফেকশনে আক্রান্ত তিনি। যার ফলে কোনও ধরনের বাইরের খাবার নয়। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন তিনি। তার অসুস্থতার খবর শুনে উদ্বেগে অনুরাগীরা। কেউ লেখেন, ‘নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন, একসঙ্গে এত কিছু চলছে, প্রচার, শুটিং দয়া করে নিজের যত্ন নিন।’ কেউ আবার লেখেন, ‘বিশ্রাম নিন, খাওয়া-দাওয়া ঠিক করে করুন।’ অনেকে আবার জানান, প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন।

আরও পড়ুন : দেশ ছাড়লেন বিতর্কিত দীপিকা

উল্লেখ্য ,‘পাঠান’ বির্তক চলাকালীনই ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন শাহরুখ। সেখান থেকে ফিরেই ‘ডাঙ্কি’র শুটিং-এ যোগ দেওয়ার কথা অভিনেতার। আজ থাকবেন কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মঞ্চে। সেখানে ফুটবলার ওয়েন রুনির সঙ্গে বসে করবেন পাঠানের প্রচারণা। সবমিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা