অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার (ছবি : সংগৃহিত)
বিনোদন
সরকারবিরোধী আন্দোলন

ইরানে অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সরকার অস্কারজয়ী অভিনেত্রীকে গ্রেফতার করেছে। তিনি দেশটিতে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে যুক্ত হয়েছিলেন।

আরও পড়ুন : দেশ ছাড়লেন বিতর্কিত দীপিকা

ধারণা করা হচ্ছে, সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া অভিনেত্রীর নাম তারানেহ্ আলিদুস্তি। ‘দ্য সেল্স্‌ম্যান’ ছবিতে ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল।

২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এছাড়াও ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আলিদুস্তি।

আরও পড়ুন : আদালতে ‘বেশরম রং’

গত ৮ ডিসেম্বর সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে আলিদুস্তি লিখেছিলেন, ‘আপনার নীরবতা দমন এবং দমনকারীদের সমর্থনের সমান’।

প্রসঙ্গত, যেদিন আলিদুস্তি এই পোস্ট করেন, সেদিনই ইরানে সরকারবিরোধী আন্দোলনে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

তিনি তার পোস্টে আরও লেখেন, ‘এই নৃশংসতা যে আন্তর্জাতিক সংস্থাগুলো দেখেও মুখ বুজে রয়েছে, তারা প্রত্যেকে মানবতার নামে লজ্জা।’

আরও পড়ুন : হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও

শনিবার (১৭ ডিসেম্বর) তাকে হাতকড়া পরিয়েছে ইরান সরকার। এই পোস্টের কারণেই আলিদুস্তিকে গ্রেফতার করা হয় বলে ধারণা করা হচ্ছে।

ইরানের বিনোদন জগতে রীতিমতো পরিচিত মুখ আলিদুস্তি। অনেক কম বয়স থেকে তিনি অভিনয় করছেন। তার সাম্প্রতিক ছবি ‘লেইলাস ব্রাদার’ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুন : শাহরুখ খানের সঙ্গে চঞ্চল

প্রসঙ্গত, চলতি বছরের গত ১৬ সেপ্টেম্বর ইরানে হিজাব না পরার ‘অপরাধে’ পুলিশি হেফাজতে ১৯ বছরের তরুণী মাহশা আমিনির মৃত্যুর পর থেকেই বিক্ষোভের আগুন জ্বলছে দেশজুড়ে। সূত্র: আনন্দবাজার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা