সংগৃহীত ছবি
বিনোদন

গভীর অবসাদে দেবদাস হয়ে গেছিলাম

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা আমির খান বান্ধবী গৌরী স্প্রাটের সঙ্গে চুটিয়ে প্রেমের বিষয়ে বর্তমানে নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন। অভিনেতাকে নিয়ে এক সাক্ষাৎকারে প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তার উপর যে খারাপ একটা প্রভাব পড়েছিল সে বিষয়েও বলেছেন।

আরও পড়ুন: ভাইজানের ঈদের সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা

এক প্রতিবেদনে বলা হয়েছে, রিনা দত্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে একেবারে গুটিয়ে নেন আমির খান। এমনকি কিছুদিনের জন্য কাজ করাও বন্ধ করে দেন। পাশাপাশ মদ্যপানে আসক্ত হয়ে গিয়েছিলেন।

ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, আগে মদ ছুঁয়ে পর্যন্ত দেখতেন না। কিন্তু বিচ্ছেদের পর থেকে তিনি একদিনে এক বোতল মদ পান করতেন।

আমির খান বলেন, যখন আমার আর রিনার বিচ্ছেদ হল আমি প্রায় ২-৩ বছর সেই শোকে ডুবে ছিলাম। আমি না কাজ করছিলাম, না স্ক্রিপ্ট পড়ছিলাম। প্রায় দেড় বছর মদ্যপানে আসক্ত ছিলাম। বিচ্ছেদের আগে কখনও মদ্যপান করি না বা মদ ছুঁয়ে পর্যন্ত দেখিনি। কিন্তু বিচ্ছেদের পর বুঝতে পারছিলাম না যে আমার কী করা উচিত। আর আমি গভীর অবসাদে ডুবে গেছিলাম।

প্রসঙ্গত, আমির খান এবং রিনা দত্ত ১৯৮৬ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। তাদের দুই সন্তান হলেন জুনায়েদ খান এবং ইরা খান। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান। ২০০৫ সালে এরপর তিনি কিরণ রাওকে বিয়ে করেন। ১৫ বছর পর ২০২১ সালে সেই বিয়েতেও ইতি টানেন মিস্টার পারফেকশনিস্ট।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা