সংগৃহীত
সারাদেশ

ভোলায় ধর্ষণকারীর শাস্তি দাবি

ভোলা প্রতিনিধি : ভোলার ইলিশায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে জাটকাসহ আটক ২

বৃহস্পতিবার সকালে ইলিশা বাজারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শত শত লোক অংশগ্রহণ করে। মানববন্ধনে ধর্ষণকারী সদর উপজেলার পূর্ব ইলিশার গুপ্তমুন্সী এলাকার ছিডু বেপারীর ছেলে নুরে আলমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় অভিযুক্ত মো: নুরে আলম আমাকে ধর্ষণ করে। পরে অন্তঃসত্ত্বা হয়েছি শুনে সে আমার গর্ভের সন্তান নষ্ট ও আমাকে হত্যার হুমকি দেয়। তাই ভয়ে কাউকে কিছুই জানাইনি। এখন অন্ত:সত্তা।

আরও পড়ুন : মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

এদিকে এ প্রসঙ্গে অভিযুক্ত ধর্ষক নুরে আলমের পরিবার কথা বলতে রাজি হয়নি।

পূর্ব ইলিশার চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, ঘটনাটি অত্যান্ত লজ্জাজনক। এর উপযুক্ত বিচার হওয়া উচিত।

আরও পড়ুন : মণিরামপুরে ট্রাকচাপায় নিহত ২

ভোলা মডেল থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, আসামি নুরে আলমকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মেয়েটি থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামি পালাতক রয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়ের পর অভিযুক্তকে গ্রেফতার কররা চেষ্টা অব্যাহত রয়েছে ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা