সারাদেশ

ইলিশায় ১৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি : ভোলার ইলিশায় মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে ১৫ লক্ষ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : উলিপুরে নারী গাঁজা কারবারি আটক!

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট ইলিশা কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম এ মুজতবার নেতৃত্বে মেঘনা নদীর ভাংতির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ জাল ব্যবহারকারী সর্বমোট ২২টি ফিশিং বোট তল্লাশী করে ১৫,১০,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫,২৮,৫০,০০০/০০ (পাঁচ কোটি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার)। তবে কারেন্ট জাল ব্যবহাকারীরা কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল হকের সাথে সমন্বয় করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা