সারাদেশ

উলিপুরে নারী গাঁজা কারবারি আটক!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে এক নারী গাঁজা কারবারিকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে স্কুল ভাঙচুর-লুটপাট

আটক হাবিবা (২৪) দীর্ঘদিন থেকে গাঁজার ব্যবসা করে আসছে বলে জানা গেছে।

আটক ওই নারী উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেয়ারপাড় এলাকার মাহাবুব আলমের স্ত্রী।

আরও পড়ুন : ডাকাত সন্দেহে গ্রেফতার ৪

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ ও কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে রামদাস ধনিরাম খেয়ারপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিনসহ হাবিবা আক্তারকে গ্রেফতার করে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা