সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল চিকিৎসকের

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় সোহরাব হোসেন (৪৮) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : খুলনায় ডেঙ্গুতে আরও ১ মৃত্যু

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহরাব হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : দুই বাসের সংঘর্ষে বৃদ্ধা নিহত

বোদা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে সোহরাব হোসেন বাড়ি থেকে বের হয়ে বড় খোচাবাড়ী বাজারে যান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ২৯ মাইল সুগান দিঘিরপাড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা