সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১০ দোকান

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাশেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ীরা বলেন, এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: পোস্টকে কেন্দ্র করে সাংবাদিককে হামলা

ফায়ার সার্ভিস ও দাশের হাট পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মালামালসহ ১০টি দোকান পুড়ে যায়। এরমধ্যে রড-সিমেন্ট, মোবাইল সার্ভিসিং, প্লাস্টিক সামগ্রী, ফার্নিচার, ফার্মেসি, মুদি ও চায়ের দোকান ছিল।

দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: বাগেরহাটে জলবায়ু বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে করে ১০ দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা