সংগৃহীত ছবি
জাতীয়

ফায়ার ফাইটার নিহতে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের ট্রাকচাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরে কর্মরত রুহুল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে এ মামলা করে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন

এই মামলায় আসামি করা হয়েছে, ট্রাকচালক মো. বেল্লাল হোসেন সুমন ও তার সহকারী ফরহাদ হোসেনকে।

শাহবাগ থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সাহা জানান, ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের ১ কর্মকর্তা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এই বিষয়ে আমরা তদন্ত করছি।

মামলার এজাহারে বলা হয়, বুধবার রাত ২টায় ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার তথ্য পেয়ে ঘটনাস্থলে আসেন বাদী রুহুল আমিন। এই আগুন ছড়িয়ে পড়লে তিনি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সাহায্য চান। এরই প্রেক্ষিতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল টিম আসে। এই টিমের টিম লিডার ছিলেন মো. হুমায়ুন কবির। এ সময় তার নেতৃত্বে মিনিবাস গাড়ি ও স্পেশাল টিমের ৮ জন ফায়ার ফাইটারসহ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণ করতে আসেন। এরপর তাদের অপারেশনাল কাজ চলার সময়ে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় গুলিস্থান জিরো পয়েন্ট-কারওয়ান বাজারগামী দ্রুত ও বেপরোয়া গতির একটি ট্রাক ফায়ার ফাইটার নয়নকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। এর পরে তাৎক্ষণিক বাদীসহ সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সচিবালয়ে আগুনে পুড়েছে নথিপত্র

এই ঘটনায় উপস্থিত ছাত্র-জনতা ঘাতক ট্রাকের চালক বেলাল ও হেলপার ফরহাদকে ট্রাকসহ আটক করে ডিউটিরত থানা পুলিশের হাতে তুলে দেয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা