ছবি: সংগৃহীত
সারাদেশ

বেতাগা পরিদর্শন করলেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা 

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে মডেল বেতাগার বিভিন্ন অর্জন পরিদর্শন করেছেন পরিকল্পনা, মৎস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উধ্বর্তন কর্মকর্তারা।

আরও পড়ুন: শেষ হচ্ছে কলকাতাবাসীর অপেক্ষা

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ উচ্চক্ষমতা সম্পন্ন টিম বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন অর্জন পরিদর্শন করেছেন।

পরে বেতাগা লোকসাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বেস্ট প্রজেক্টসমূহের সম্প্রসারণ উদ্ভুদ্ধকরণে মৌলভীবাজার জেলা থেকে আগত জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে বেতাগা ইউনিয়নের স্থানীয়পর্যায়ে ‘সম্পদ আহরণ, ব্যবস্থাপনা ও উদ্ভাবনী চর্চাসহ নারী ও শিশুসেবা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পানিতে বিদ্যুৎস্পৃষ্ট রোধে হটলাইন চালু

ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএমইডি-এর উপ-পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মৌলভীবাজারের উপ-পরিচালক ও উপ-সচিব মল্লিকা দে ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দেশীয় জাতের মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান, জেলা মৎস্য অফিসার এ এস রাসেল, মৌলভীবাজারের মনিটরিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, আইএমইডি’র প্রগ্রাম এ্যাসিসটেন্ট মো. ওয়াজেদ আলী ফকির, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জুড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, ইউপি চেয়ারম্যান প্রণেশ গোয়ালা, মমদুদ হোসেন, মহিবুল ইসলাম আজাদ, মোঃ আঃ আবদাল হোসেন ও মো. আবু সুফিয়ান।

আরও পড়ুন: আজও ভারী বৃষ্টির সম্ভাবনা

একই সময়ে স্বাস্থ্য বিভাগের একটি উচ্চক্ষমতা সম্পন্ন টিম বেতাগা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পরিদর্শন করে হাসপাতাল চত্ত্বরে ইউনিসেফ বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মিসেস ইমা ব্রেগহাম একটি বৃক্ষরোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চীফ অব ফিল্ড অফিসার মো. কাউসার হোসাইন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম নাজমুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতী কনা দাস প্রমুখ।

এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, অর্গারিক বেতাগা, নিরাপদ সবজি ক্ষেত, পাবলীক লাইব্রেরী ও লোকসাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা